ব্রেকিং
ভারত-বাংলাদেশের অঘোষিত ছায়াযুদ্ধ, কূটনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে শেখ হাসিনা ও আঞ্চলিক সমীকরণঅভিবাসীদের ব্যাংক হিসাব ও ব্যবসার তথ্য যাচাইয়ে নতুন নিয়মের প্রস্তাব ট্রাম্প প্রশাসনেররিপাবলিকানদের দীর্ঘ আধিপত্যের অবসান, আলাস্কার সিনেটে চমক দেখিয়ে জয়ী মেরি পেলটোলাক্যালিফোর্নিয়ায় ৩০টি ক্লাস পড়িয়ে বছরে প্রায় ৮ কোটি টাকা আয় শিক্ষকের !' ইরান যুদ্ধের চাপে মার্কিন নৌবাহিনী, কমছে অস্ত্রের মজুত' - ভারপ্রাপ্ত নৌসচিব হাং কাও

সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ির বদলে বৈদ্যুতিক যান চালুর পরিকল্পনা, নিরাপত্তা নিয়ে আপত্তি

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ির ঐতিহ্য বন্ধ করে বিকল্প হিসেবে বৈদ্যুতিক গাড়ি ও ই-বাইক চালুর সম্ভাবনা যাচাই করছে মেয়র জোহরান মামদানি প্রশাসন। তবে এ পরিকল্পনা নিয়ে নিরাপত্তা ও পরিবেশগত উদ্বেগ দেখা দিয়েছে।

সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক যান চালুর সম্ভাবনা যাচাই করছে নিউইয়র্ক প্রশাসন।
সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক যান চালুর সম্ভাবনা যাচাই করছে নিউইয়র্ক প্রশাসন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ঐতিহাসিক সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক যান চালুর সম্ভাবনা যাচাই করার উদ্যোগ নিয়েছে মেয়র জোহরান মামদানি প্রশাসন। প্রায় দেড় শতাব্দীর ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পরিষেবা বন্ধের পরিকল্পনার অংশ হিসেবে বিকল্প পরিবহন ব্যবস্থা নিয়ে কাজ করছে নগর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত একটি প্রাথমিক পরিকল্পনায় বলা হয়েছে, সেন্ট্রাল পার্কের ভেতরে বৈদ্যুতিক গাড়ি, প্যাডেল-সহায়ক ই-বাইক এবং পার্কের বাইরের সীমানায় বৈদ্যুতিক ক্যারেজ চালুর সম্ভাব্যতা যাচাই করা হবে।

এর আগে গত ২২ অক্টোবর নিউইয়র্ক সিটি কাউন্সিল ঘোড়ার গাড়ি পরিষেবা বন্ধের লক্ষ্যে 'রোমাঞ্চ'স ল' (Romanch’s Law) পাস করে। আইন অনুযায়ী, ২০২৮ সালের ১ জুনের মধ্যে শহরে ঘোড়ার গাড়ি চলাচল বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

এদিকে ঘোড়ার গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত প্রায় ২০০ কর্মী ও মালিকের ভবিষ্যৎ নিয়েও পরিকল্পনা করছে প্রশাসন। তাদের জন্য নতুন কর্মসংস্থান, প্রশিক্ষণ, শিক্ষাসহায়তা এবং বিকল্প পেশায় যাওয়ার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে বৈদ্যুতিক যান চালুর সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন পরিবেশ ও নিরাপত্তা সংশ্লিষ্টরা। তাদের আশঙ্কা, সেন্ট্রাল পার্কে নতুন করে মোটরচালিত যান প্রবেশের সুযোগ তৈরি হলে পথচারী, সাইকেল আরোহী এবং দর্শনার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের জুনে ভারতীয় পর্যটক ১৮ বছর বয়সী রোমাঞ্চ মহাজন সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি থেকে পড়ে প্রাণ হারান। ওই ঘটনার পর ঘোড়ার গাড়ি বন্ধের দাবিতে নতুন করে আলোচনা শুরু হয়।

নগর প্রশাসন জানিয়েছে, ঘোড়ার গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের পুনর্বাসন এবং বিকল্প পরিবহন ব্যবস্থার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা ২০২৭ সালের এপ্রিল মাসে প্রকাশ করা হবে।

ট্যাগ: নিউইয়র্কসেন্ট্রাল পার্কজোহরান মামদানিযুক্তরাষ্ট্রের খবরঘোড়ার গাড়িবৈদ্যুতিক যানপরিবহন ব্যবস্থানিউইয়র্ক সিটিআন্তর্জাতিক সংবাদযুক্তরাষ্ট্র

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।