ব্রেকিং
ভারত-বাংলাদেশের অঘোষিত ছায়াযুদ্ধ, কূটনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে শেখ হাসিনা ও আঞ্চলিক সমীকরণঅভিবাসীদের ব্যাংক হিসাব ও ব্যবসার তথ্য যাচাইয়ে নতুন নিয়মের প্রস্তাব ট্রাম্প প্রশাসনেররিপাবলিকানদের দীর্ঘ আধিপত্যের অবসান, আলাস্কার সিনেটে চমক দেখিয়ে জয়ী মেরি পেলটোলাক্যালিফোর্নিয়ায় ৩০টি ক্লাস পড়িয়ে বছরে প্রায় ৮ কোটি টাকা আয় শিক্ষকের !' ইরান যুদ্ধের চাপে মার্কিন নৌবাহিনী, কমছে অস্ত্রের মজুত' - ভারপ্রাপ্ত নৌসচিব হাং কাও

জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে সাড়ে ৯ কিলোমিটার খাল পরিষ্কারের কাজ শুরু

রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে ডগাইর-বামৈল এলাকায় ৯ দশমিক ২৫ কিলোমিটার খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (১৮ নভেম্বর) এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ডগাইর-বামৈল এলাকায় খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
ডগাইর-বামৈল এলাকায় খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রায় ৪৪ হাজার ঘনমিটার স্লাজ ও বর্জ্য অপসারণ করা হবে।

প্রকল্পের আওতায় কোনাপাড়া-গলাকাটা খাল, ডগাইর খাল, মহাকাশ রোড খাল এবং সংশ্লিষ্ট শাখা খাল পরিষ্কার ও পুনঃখনন করা হবে। এর মধ্যে কোনাপাড়া ব্রিজ থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত ৪ দশমিক ৫ কিলোমিটার, স্টাফ কোয়ার্টার থেকে সাংবাদিকের বাড়ি পর্যন্ত ২ দশমিক ৫ কিলোমিটার, মহাকাশ রোড সংলগ্ন ৭৫০ মিটার এবং সাংবাদিকের বাড়ি থেকে আজিমউদ্দিন জামে মসজিদ পর্যন্ত দেড় কিলোমিটার খাল রয়েছে। এসব খালের প্রস্থ ১২ থেকে ২৫ ফুট।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, কোনাপাড়া ও গলাকাটা খালসহ আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছেন। তাঁদের দুর্ভোগ কমাতে খাল পরিষ্কার ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শেষে খালের দুই পাশে বাঁধাই করে ওয়াকওয়ে নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।

খালে পলিথিন ও আবর্জনা না ফেলার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খাল যেন আবার দখল ও দূষণের শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। খাল দখলমুক্ত ও পরিষ্কার রাখতে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

জনসাধারণের চলাচলের সুবিধার্থে প্রয়োজনীয় স্থানে সিটি করপোরেশনের অর্থায়নে কালভার্ট নির্মাণের আশ্বাস দেন প্রশাসক। তবে খালের জায়গায় অবৈধ কালভার্ট, বাড়িঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।

ডিএসসিসির অঞ্চল-৮ ও ৯-এর আওতাধীন ৬৪, ৬৭ ও ৬৮ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম বাস্তবায়িত হলে প্রায় আট লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছে সংস্থাটি। খালগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমার পাশাপাশি মশার প্রজননস্থল হ্রাস এবং ডেঙ্গু প্রতিরোধেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া খালের পাড়ের পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: জলাবদ্ধতানিরসনেডগাইরবামৈলেসাড়েকিলোমিটার

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।