বিএনপির বর্তমান এমপির বাসায় আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা!
গোপালগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতীতে এ ঘটনা ঘটে।
এর আগে সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দলটির নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের ছাড়িয়ে নিতে বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো করা হয়।
একপর্যায়ে মিছিল নিয়ে থানার দিকে এগিয়ে যান তারা। পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে হামলাকারীরা থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়ার ঘটনাও ঘটে।থানায় হামলার পরই বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই সন্ধ্যায় একটি থানা ও সংসদ সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এস এম জিলানী গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি।রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।