দীর্ঘ অপেক্ষার অবসান, প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ!
বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন ইতিহাস। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ, নতুন ইতিহাস বাংলাদেশের
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের বিদ্যুৎ খাতে যুক্ত হলো নতুন এক অধ্যায়। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার রূপপুর থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন এবং জাতীয় গ্রিডের স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি কেন্দ্রটির রিঅ্যাক্টর, টারবাইন, জেনারেটরসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির কার্যক্রম পরীক্ষা করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় নিরাপত্তা ও কারিগরি যাচাই শেষে পরবর্তী ধাপে এগোনো হবে। তবে এই পরীক্ষামূলক সংযোগকে এখনই পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন হিসেবে বিবেচনা করা যাবে না।
পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের এই পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ বাংলাদেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির ব্যবহার বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি হলো।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।