ব্রেকিং
২৬ বছর পর হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র, আবার কেন বাড়ছে সংক্রমণ—ঝুঁকিতে কারা?দীর্ঘ অপেক্ষার অবসান, প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ!বিক্ষোভ দমনে পুলিশের ক্ষমতায় বড় পরিবর্তন, নিউইয়র্কে মামদানির সাহসী সিদ্ধান্তে তোলপাড়!ব্যানন কেন আতঙ্কিত? ট্রাম্পের নতুন কর্মীপ্রধান কি ভাঙতে চলেছেন ব্রিটেনের সঙ্গে সম্পর্ক?যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়া কঠিন হচ্ছে, বিদেশি কর্মীদের জন্য আসছে নতুন কঠোর নিয়ম

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার।
উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার।

সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সংসদ সদস্যদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেছেন, আইন প্রণয়নের পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং প্রকল্পের গুণগত মান নিশ্চিত করাও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাস্তবায়নাধীন 'Strengthening Institutions, Policies and Services (SIPS)' প্রকল্পের আওতায় আয়োজিত এক অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এবং ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ।

স্পিকার বলেন, দেশের উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে এসব প্রকল্প বাস্তবায়নের কারিগরি ও প্রশাসনিক জটিলতাও বৃদ্ধি পেয়েছে। তাই সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার তদারকি করা জনপ্রতিনিধিদের দায়িত্ব।

তিনি আরও বলেন, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সামঞ্জস্য নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি প্রকল্পের গুণগত মান বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে অতীতের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন স্পিকার। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরের শাসনামলে ভোট জালিয়াতি, অর্থপাচার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তাঁর মতে, বর্তমান নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগ বেড়েছে।

বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গি, সক্ষমতা এবং কর্মকাণ্ডে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে স্পিকার সংসদের উন্নয়ন কার্যক্রমে ইউএনডিপির সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং অরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালক এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: জাতীয় সংসদস্পিকারউন্নয়ন প্রকল্পজবাবদিহিতাস্বচ্ছতাইউএনডিপিসংসদ সদস্য

প্রতিবেদক

Nure Alam Jibon

Journalist | Political & Crime Affairs Analyst | Writer

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।