ব্রেকিং
গাজায় প্রতিদিন খাবার দিচ্ছে সৌদি আরব, এক দিনেই ২৪ হাজার ৮০০ বেলার!বিদেশে পড়তে যাওয়ার আগ্রহ কমেছে, যুক্তরাষ্ট্রে নতুন শিক্ষার্থী ভর্তি কমেছে ১৫ শতাংশ!শিশুকে গুলি করেও জেলে যেতে হলো না ১৯ বছরের তরুণের, আদালতের রায়ে অসন্তুষ্ট হোয়াইট হাউস!খালেদা জিয়ার সাজে জনসভায় আসা সেই তুরামনির স্বপ্ন পূরণ, তারেক রহমানের সঙ্গে হলো দেখা!ইউরোপের স্বপ্নে গ্রিসে গিয়ে বন্দিজীবন, ডিটেনশন ক্যাম্পে মানবেতর দিন কাটছে বাংলাদেশিদের

গাজায় প্রতিদিন খাবার দিচ্ছে সৌদি আরব, এক দিনেই ২৪ হাজার ৮০০ বেলার!

যুদ্ধ ও খাদ্যসংকটে বিপর্যস্ত গাজার মানুষের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব। প্রতিদিন খাবার বিতরণের পাশাপাশি এক দিনেই প্রায় ২৫ হাজার বেলার রান্না করা খাবার পৌঁছে দিয়েছে দেশটির ত্রাণ সংস্থা।

গাজায় সৌদি আরবের খাদ্য সহায়তা।
গাজায় সৌদি আরবের খাদ্য সহায়তা।

যুদ্ধের কারণে খাদ্যসংকট ও নানা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনের গাজার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে সেখানকার অসহায় পরিবারগুলোর জন্য খাবারের ব্যবস্থা করছে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের উদ্যোগে গাজার বিভিন্ন এলাকায় রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।

সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএর তথ্য অনুযায়ী, সম্প্রতি এক দিনেই গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলের অসহায় মানুষের জন্য ২৪ হাজার ৮০০ বেলার রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ত্রাণ সংস্থাটির পরিচালিত একটি কেন্দ্রীয় রান্নাঘর থেকে এসব খাবার তৈরি করা হয়। পরে মাঠপর্যায়ে কাজ করা কর্মীরা সেগুলো প্রয়োজনীয় পরিবারগুলোর কাছে পৌঁছে দেন। এই সহায়তা কার্যক্রমের আওতায় দেইর আল-বালাহ ও আল-কারারাসহ গাজার বিভিন্ন এলাকার মানুষ খাবার পাচ্ছেন। রান্না থেকে শুরু করে খাবার মানুষের হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে খাবারের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই কার্যক্রম বাস্তবায়নে সৌদি আরবের ত্রাণ সংস্থাটির সঙ্গে কাজ করছে সৌদি সেন্টার ফর কালচার অ্যান্ড হেরিটেজ। তাদের সহযোগিতায় কেন্দ্রীয় রান্নাঘরে খাবার প্রস্তুত করা এবং সেগুলো প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে। গাজায় সৌদি আরবের সহায়তা শুধু রান্না করা খাবার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর আগে দেশটি থেকে পাঠানো ত্রাণবাহী বহরে তাঁবু ও খাদ্যসামগ্রীও গাজায় পৌঁছেছে। এসব সহায়তার লক্ষ্য হলো খাবার ও আশ্রয়ের সংকটে থাকা পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটানো।

২০২৩ সালের নভেম্বর থেকে সৌদি আরব গাজার মানুষের জন্য ত্রাণ সংগ্রহ ও সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে। দেশটির বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় এই উদ্যোগ শুরু হয়। সৌদি ত্রাণ সংস্থার অনলাইন সেহেম প্ল্যাটফর্মের মাধ্যমেও এই সহায়তা কার্যক্রমের জন্য অনুদান সংগ্রহ করা হচ্ছে।গাজার মানুষের খাদ্য ও অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে সৌদি আরবের এই সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগ: সৌদি আরবগাজাফিলিস্তিনমানবিক সহায়তাখাদ্য বিতরণসৌদি ত্রাণ সংস্থা

প্রতিবেদক

Staff Reporter

Reporter

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।