ব্রেকিং
খালেদা জিয়ার সাজে জনসভায় আসা সেই তুরামনির স্বপ্ন পূরণ, তারেক রহমানের সঙ্গে হলো দেখা!ইউরোপের স্বপ্নে গ্রিসে গিয়ে বন্দিজীবন, ডিটেনশন ক্যাম্পে মানবেতর দিন কাটছে বাংলাদেশিদেরকী এমন টান নার্গিসের প্রতি? চীন থেকে এসে ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন জ্যাকি!বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা নিয়ে কী কী পরিকল্পনা সরকারের? জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদমৃত্যুর হুমকিও আটকাতে পারবে না, ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা—ভারত থেকে কী জানালেন?

খালেদা জিয়ার সাজে জনসভায় আসা সেই তুরামনির স্বপ্ন পূরণ, তারেক রহমানের সঙ্গে হলো দেখা!

খালেদা জিয়ার সাজে নির্বাচনী জনসভায় হাজির হয়ে সবার নজর কেড়েছিলেন বগুড়ার তুরামনি। তখন থেকেই স্বপ্ন ছিল তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করার। অবশেষে সেই অপেক্ষার অবসান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পূরণ হলো তাঁর বহুদিনের ইচ্ছা।

তুরামনি ও তারেক রহমানের সাক্ষাত।
তুরামনি ও তারেক রহমানের সাক্ষাত।

জাতীয় সংসদ নির্বাচনের আগে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের নির্বাচনী বিভিন্ন জনসভায় বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে সবার নজর কেড়েছিলেন শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের তুরামনি। তখন থেকেই তাঁর একটি স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বগুড়ার সেই আলোচিত তুরামনি। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তুরামনির সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর খোঁজখবর নেন।

নির্বাচনের আগে বগুড়া-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী এবং বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তুরামনি। তখন মীর শাহে আলম তাঁকে কথা দিয়েছিলেন, সুযোগ হলে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন।অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় আনন্দিত তুরামনি। নির্বাচনী জনসভায় খালেদা জিয়ার সাজে উপস্থিত হওয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ তাঁর এই ব্যতিক্রমী ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দিত তার পরিবার।

ট্যাগ: তুরামনিতারেক রহমানখালেদা জিয়াবগুড়াপ্রধানমন্ত্রীর সাক্ষাৎবিএনপি

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।