ব্রেকিং
শাহজালালে ৩ মাস ধরে বন্ধ ২ বোর্ডিং ব্রিজ, শীত মৌসুমে ভোগান্তির শঙ্কাট্রাম্পের ২৫০ ফুটের বিজয়স্তম্ভ ঠেকাতে আদালতে কেনেডি পরিবার, শুরু নতুন আইনি লড়াইযুক্তরাষ্ট্রের নির্বাচনী ধাক্কার পর অভিবাসননীতি নিয়ে নতুন অবস্থানের ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ট্রাম্পইরান যুদ্ধে ‘পূর্ণ বিজয়’ ছাড়া থামবে না যুক্তরাষ্ট্র, কঠোর বার্তা দিলেন ট্রাম্পকারাগার থেকে রাসেল ব্র্যান্ডকে হুমকি দিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি

শাহজালালে ৩ মাস ধরে বন্ধ ২ বোর্ডিং ব্রিজ, শীত মৌসুমে ভোগান্তির শঙ্কা

শীত মৌসুম ও পর্যটনের ব্যস্ত সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি বোর্ডিং ব্রিজ তিন মাস ধরে অচল থাকায় বাড়ছে যাত্রীদের ভোগান্তি। বিকল্প ব্যবস্থায় উড়োজাহাজে ওঠানামা করতে গিয়ে সময় ও পরিচালন ব্যয়—দুটিই বাড়ছে। দ্রুত মেরামত শেষ করে স্বাভাবিক সেবা নিশ্চিত করার দাবি যাত্রী ও এয়ারলাইন্স সংশ্লিষ্টদের।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে মোট ০৮টি বোর্ডিং ব্রিজ রয়েছে। তবে যান্ত্রিক ত্রুটি ও নিয়মিত চেক-আপের কারণে সবকটি ব্রিজ একসঙ্গে সচল থাকে না। এর মধ্যে আবার দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দুটি গুরুত্বপূর্ণ বোর্ডিং ব্রিজ। ফলে ফ্লাইট পরিচালনায় বাড়ছে সময়ক্ষেপণ, বাড়ছে আর্থিক ব্যয়, আর চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বে নং চার্লি-২ এবং চার্লি-৩ এর সামনে রানওয়ে মেরামতের কাজ চলছে দীর্ঘ ৩ মাস ধরে। এই মেরামত কাজের কারণে ওই দুটি বে-এর সামনের বোর্ডিং ব্রিজ ব্যবহার করতে পারছে না কোনো এয়ারলাইন্স।

সংশ্লিষ্টরা বলছেন, একটি ফ্লাইট বোর্ডিং ব্রিজ থেকে অপারেট না করে আউট বে (দূরবর্তী পার্কিং) থেকে পরিচালনা করতে হলে সময়ক্ষেপণ ও আর্থিক ব্যয় কয়েকগুণ বেড়ে যায়। বাসে করে যাত্রীদের দূরের বিমানে নিয়ে যাওয়া, লাগেজ ওঠানো-নামানো এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে অতিরিক্ত লোকবল লাগে। এতে ফ্লাইট ছাড়তে দেরি হয়, যাত্রী ভোগান্তি তো রয়েছেই।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মেরামত কাজের গতি। বিগত ৩ মাসে কাজের যে অগ্রগতি দেখা গেছে, তাতে আগামী ৩ মাসেও কাজ শেষ হবে বলে মনে করছেন না সংশ্লিষ্টরা।

আসন্ন শীত মৌসুমে ফ্লাইটের চাপ আরও বাড়বে। কুয়াশার কারণে ফ্লাইটের শিডিউল এমনিতেই বিপর্যস্ত হয়। এর সঙ্গে বোর্ডিং ব্রিজ সংকট যুক্ত হলে ভোগান্তি চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, এয়ারলাইন্সের ব্যবসা ও যাত্রী সাধারণের সন্তুষ্টি বিমানবন্দরের বিভিন্ন অবকাঠামোর ওপর বহুলাংশে নির্ভর করে। অবকাঠামো ঘাটতি রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য এয়ারলাইন্সের যাত্রীসেবার মান বৃদ্ধির আশা করা, হাত বেঁধে সাঁতার কাটতে দেওয়ার মতোই।

এ অবস্থায় উক্ত মেরামত কাজ দ্রুত সম্পন্ন করে বোর্ডিং ব্রিজ দুটি ব্যবহার উপযোগী করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছেন সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও বিমানবন্দর ব্যবহারকারীরা।

ট্যাগ: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরঢাকা বিমানবন্দরবোর্ডিং ব্রিজরানওয়ে মেরামতফ্লাইট পরিচালনাবিমান চলাচলযাত্রী ভোগান্তিশীতকালীন ফ্লাইটবিমান বাংলাদেশ এয়ারলাইন্সএয়ারলাইন্সগ্রাউন্ড হ্যান্ডলিংবিমানবন্দর ব্যবস্থাপনাআন্তর্জাতিক বিমান ভ্রমণকুয়াশাপর্যটনবাংলাদেশ বিমানবন্দর

প্রতিবেদক

Nure Alam Jibon

Journalist | Political & Crime Affairs Analyst | Writer

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।