ব্রেকিং
ট্রাম্পের নতুন খাদ্য নীতিতে যুক্তরাষ্ট্রে ৬৩ লাখ মানুষের সহায়তা হারানোর শঙ্কা বাড়ছেট্রাম্পের বড় জয়, কংগ্রেসে আটকে গেল প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের বিতর্কিত উদ্যোগকেনেডি পরিবারের আদালতে যাওয়ায় ট্রাম্পের বিশাল বিজয়তোরণ নির্মাণ নিয়ে বাড়ল আইনি সংকটএপস্টেইন কাণ্ডে ট্রাম্পের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পায়নি মার্কিন কংগ্রেসের তদন্তহেগসেথের অভিশংসন ঠেকালেন রিপাবলিকানরা, ২১১-২০৪ ভোটে কমিটিতে পাঠাল মার্কিন প্রতিনিধি পরিষদ

ইউরোপ থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো, গ্রিস থেকে ৪০ জন

অনিয়মিত পথে ইউরোপে প্রবেশের পর আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৪০ জন গ্রিস এবং চারজন সাইপ্রাস থেকে ফিরেছেন।

গ্রিস ও সাইপ্রাস থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন ৪৪ বাংলাদেশি। বিমানবন্দরে তাদের জরুরি সহায়তা দিয়েছে ব্র্যাক।
গ্রিস ও সাইপ্রাস থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন ৪৪ বাংলাদেশি। বিমানবন্দরে তাদের জরুরি সহায়তা দিয়েছে ব্র্যাক।

ইউরোপের বিভিন্ন দেশে অনিয়মিতভাবে প্রবেশের পর আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসাদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে ফেরত আসা বাংলাদেশিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহযোগিতা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় এসব সহায়তা দেওয়া হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় ফেরত আসা ৪৪ জনকে বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের পুনর্বাসনের জন্য অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা এত দিন শীর্ষ অবস্থানে ছিলেন। চলতি বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম অবস্থানে রয়েছেন। এভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।

শরিফুল হাসান আরও বলেন, অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ইউরোপের দেশগুলো দিন দিন কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতির আওতায় অনিয়মিত পথে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং অনেকের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত কোনো সুফল পাওয়া যাচ্ছে না। অথচ অনেকেই মনে করেন, যেকোনোভাবে ইউরোপে পৌঁছাতে পারলেই জীবনের সব সমস্যার সমাধান হবে। এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।

এবার ফেরত আসাদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার বিষয়ে অন্যদের উৎসাহিত করেছিলেন বলে জানান শরিফুল হাসান। বিদেশগামীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশে যেতে হবে।

এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছিল বলে জানিয়েছিল ব্র্যাক।

ইউরোপ থেকে নথিপত্রহীন বা অনিয়মিত বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।

শরিফুল হাসান জানান, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে। দেশে ফেরার পর তাদের বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়। পরবর্তী সময়ে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নিয়োগের উদ্যোগও নিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। ফলে দক্ষতা অর্জন করে বৈধ অভিবাসনের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ: ইউরোপআরওবাংলাদেশিকেফেরতপাঠানোগ্রিস

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।