ব্রেকিং
সীমান্ত দেয়াল নির্মাণে ট্রাম্পের বড় স্বস্তি, টেক্সাসে কাজ চালানোর অনুমতি সুপ্রিম কোর্টেরদুই দশকের রিপাবলিকান আধিপত্য ভেঙে জর্জিয়ায় ঐতিহাসিক বিজয়ের নতুন ইতিহাস গড়ল ডেমোক্র্যাটরাভারত থেকে ১ লাখ ৭৫ হাজারের বেশি মুসল্লি হজে যাওয়ার সুযোগ নিশ্চিত করল সৌদি আরবগর্ভাবস্থা ও সন্তান জন্মের পর নারীর আচরণ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মাহিরা খানধ্বংসস্তূপের মাঝেও গাজায় বিয়ের আয়োজন, নতুন জীবনের স্বপ্ন দেখছেন ফিলিস্তিনি তরুণ দম্পতিরা

কানাডায় স্থায়ীভাবে কার্যকর হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

কানাডায় স্থায়ীভাবে বসবাসে (পিআর) আগ্রহী দক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দেশটির পরীক্ষামূলক গ্রামীণ অভিবাসন কর্মসূচি স্থায়ী রূপ পেতে যাচ্ছে। এর মাধ্যমে ছোট শহর ও গ্রামীণ অঞ্চলে চাকরির সুযোগ এবং স্থায়ী বসবাসের পথ সম্প্রসারিত হবে।

কানাডার ছোট শহর ও গ্রামীণ অঞ্চলে দক্ষ বিদেশি কর্মী আকর্ষণে ২০২৭ সাল থেকে স্থায়ী হচ্ছে নতুন অভিবাসন কর্মসূচি।
কানাডার ছোট শহর ও গ্রামীণ অঞ্চলে দক্ষ বিদেশি কর্মী আকর্ষণে ২০২৭ সাল থেকে স্থায়ী হচ্ছে নতুন অভিবাসন কর্মসূচি।

কানাডায় স্থায়ীভাবে বসবাসে (পিআর) আগ্রহী দক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। দেশটির পরীক্ষামূলক গ্রামীণ অভিবাসন কর্মসূচি ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট’ (আরসিআইপি) স্থায়ী কর্মসূচিতে রূপ নিতে যাচ্ছে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন উদ্যোগটি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে কানাডার ছোট শহর ও গ্রামীণ অঞ্চলে দক্ষ কর্মী নিয়োগের পাশাপাশি বিদেশি কর্মীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ সম্প্রসারণ করতে চায় দেশটির সরকার।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, নতুন কর্মসূচির আওতায় নির্ধারিত কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তারা স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগ করতে পারবেন। অন্যদিকে, যোগ্য বিদেশি কর্মীরা এসব এলাকায় চাকরির প্রস্তাব পেলে স্থায়ী বসবাসের (পিআর) জন্য আবেদন করতে পারবেন।

প্রাথমিকভাবে আগের পাইলট কর্মসূচিতে অংশ নেওয়া ১৪টি কমিউনিটিকে নতুন উদ্যোগের আওতায় রাখার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আলবার্টার ক্লেয়ারশোলম, ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান-শুসওয়াপ ও পিস লিয়াডসহ অন্টারিও, ম্যানিটোবা, সাসকাচুয়ান এবং নোভা স্কশিয়ার বিভিন্ন ছোট শহর রয়েছে।

আবেদনে যেসব যোগ্যতা প্রয়োজন

আরসিআইপি কর্মসূচিতে আবেদন করতে হলে প্রথমেই তালিকাভুক্ত কোনো কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিউনিটির সুপারিশপত্র বা কমিউনিটি রেকমেন্ডেশন সংগ্রহ করতে হবে।

আবেদনকারীর গত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট পেশায় অন্তত এক বছরের বা ১ হাজার ৫৬০ ঘণ্টার বেতনভুক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং কানাডায় বসবাসের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।

চাকরির দক্ষতার স্তর অনুযায়ী ভাষাগত যোগ্যতার শর্তও আলাদা। ব্যবস্থাপনা ও উচ্চ দক্ষতাসম্পন্ন পেশার (টিইইআর ০ ও ১) জন্য সিএলবি ৬, টিইইআর ২ ও ৩-এর জন্য সিএলবি ৫ এবং টিইইআর ৪ ও ৫-এর জন্য সিএলবি ৪ পর্যায়ের ভাষাগত দক্ষতা প্রয়োজন।

বিদেশি শিক্ষাগত সনদের ক্ষেত্রে সমমান নির্ধারণের প্রতিবেদন (ইসিএ) প্রয়োজন হতে পারে। তবে কানাডায় বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত নির্দিষ্ট আবেদনকারীদের জন্য আর্থিক সামর্থ্যের প্রমাণের শর্তে ছাড় থাকতে পারে।

যেভাবে আবেদন করবেন

প্রথমে আবেদনকারীকে নির্ধারিত ১৪টি কমিউনিটির মধ্যে নিজের দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজতে হবে। এরপর সংশ্লিষ্ট কমিউটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব সংগ্রহ করতে হবে।

পরবর্তী ধাপে নিয়োগকর্তা আবেদনকারীর জন্য কমিউনিটি সুপারিশের আবেদন করবেন। সুপারিশ অনুমোদিত হলে আবেদনকারী আইআরসিসির কাছে স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে পারবেন।

তবে যেকোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব এ ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। নিয়োগকর্তাকে সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত হতে হবে এবং চাকরিটি স্থানীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত পেশা বা খাতের অন্তর্ভুক্ত হতে হবে।

২০২৭ সালে ৫ হাজার ৫০০ জন নেওয়ার পরিকল্পনা

কানাডার ২০২৭–২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় নতুন গ্রামীণ অভিবাসন কর্মসূচির আওতায় ২০২৭ সালে ৫ হাজার ৫০০ জন স্থায়ী বাসিন্দা নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরকারের মূল লক্ষ্য হলো বড় শহরগুলোর বাইরে দক্ষ বিদেশি কর্মীদের বসতি গড়ে তোলা, স্থানীয় শ্রমবাজারের কর্মীসংকট কমানো এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা।

আইআরসিসির তথ্য অনুযায়ী, আগের রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট (আরএনআইপি) কর্মসূচির মাধ্যমে ১২ হাজার ৫০০-এর বেশি আবেদনকারী ও তাঁদের পরিবারের সদস্য কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন। অন্যদিকে, বর্তমান আরসিআইপি পাইলট কর্মসূচিতে ১ হাজার ৯৫০টির বেশি নিয়োগকর্তা অনুমোদিত হয়েছেন এবং ৪ হাজার ৭০০-এর বেশি চাকরির প্রস্তাব ও কমিউনিটি সুপারিশ দেওয়া হয়েছে।

পুরোনো আবেদনকারীদের জন্য কী সিদ্ধান্ত

বর্তমান আরসিআইপি পাইলট কর্মসূচি ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। তবে এর আওতায় আগে জমা দেওয়া স্থায়ী বসবাসের আবেদনগুলোর প্রক্রিয়াকরণ অব্যাহত থাকবে।

যেসব আবেদনকারীর কমিউনিটি সুপারিশপত্র নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু করা হয়েছে, তাঁদের সুপারিশপত্রের মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে হবে।

কানাডা সরকারের এই উদ্যোগ দক্ষ বিদেশি কর্মীদের জন্য বড় শহরের বাইরে নতুন কর্মসংস্থান ও স্থায়ী বসবাসের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে আগ্রহীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তা, চাকরির তালিকা, যোগ্যতা এবং আইআরসিসির সর্বশেষ নির্দেশনা যাচাই করে নেওয়া জরুরি।

ট্যাগ: কানাডায়স্থায়ীভাবেকার্যকরহচ্ছেগ্রামীণঅভিবাসন

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।