বাংলাদেশ আবারও ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে

শেখ হাসিনা বর্তমানে ভারতে আত্মগোপনে রয়েছেন। তিনি টানা ১৫ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তবে ২০২4 সালের আগস্টে ছাত্রনেতৃত্বাধীন গণবিপ্লবের মুখে তাঁর সরকার পতন হয়। জাতিসংঘের তথ্যমতে, সেই দমন-পীড়নে ১,৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল।

PostImage

বাংলাদেশ আবারও ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে


বাংলাদেশের অন্তবর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ঢাকা সম্প্রতি ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য নতুন করে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। দুই দিন আগে পাঠানো ওই চিঠিতে নিউ দিল্লিকে আহ্বান জানানো হয়েছে ৭৮ বছর বয়সী এ সাবেক নেত্রীকে বাংলাদেশে ফিরিয়ে দিতে।

শেখ হাসিনা বর্তমানে ভারতে আত্মগোপনে রয়েছেন। তিনি টানা ১৫ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তবে ২০২4 সালের আগস্টে ছাত্রনেতৃত্বাধীন গণবিপ্লবের মুখে তাঁর সরকার পতন হয়। জাতিসংঘের তথ্যমতে, সেই দমন-পীড়নে ১,৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল।

গত সোমবার ঢাকার একটি বিশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে—যা ছিল নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের একটি প্রধান অঙ্গীকার।

রায় ঘোষণার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০১৩ সালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো ভারতের “বাধ্যতামূলক দায়িত্ব” রয়েছে। বিবৃতিতে বলা হয়, ভারতে হাসিনার আশ্রয় প্রদান “অমিত্রসুলভ আচরণ” এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে আশ্রয় দেওয়া “বিচারের পরিপন্থী”।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছে যে তারা রায়ের বিষয়ে “অবগত”। তবে প্রত্যর্পণ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। বাংলাদেশি দৈনিক প্রথম আলো জানিয়েছে, ঢাকা এর আগেও কমপক্ষে তিনবার দিল্লির কাছে একই অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে।

শেখ হাসিনার প্রতি ভারতের অতীত সমর্থন তাঁর ক্ষমতাচ্যুতির পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করলেও, সাম্প্রতিক সময়ে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে ভারতে গিয়ে তাঁর ভারতীয় সমকক্ষ অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। গণমাধ্যম জানিয়েছে, ডোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানানো হয়েছে।

বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে—যা হবে উত্তাল আন্দোলনের পর প্রথম জাতীয় ভোট। তবে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে যেকোনো রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।


উৎস: আল জাজিরা

সিএসবি নিউজ-এর আরও খবর