অগণতান্ত্রিক গোষ্ঠীর হাতে বাংলাদেশ” — দ্য উইকে শেখ হাসিনার লেখা

“বাস্তবতা হলো—ড. ইউনুস আসলে ক্ষমতার নিয়ন্ত্রণে নেই। ইসলামপন্থী গোষ্ঠীগুলো, যাদের মধ্যে কিছু সন্ত্রাসী সংগঠনের (যেমন হিজবুত তাহরীর) সঙ্গে সম্পৃক্ত, তারা নাগরিক জীবনে শেকড় গেড়ে বসেছে এবং এক কঠোর মতাদর্শ ছড়িয়ে দিচ্ছে, যা সমাজের দুর্বল জনগোষ্ঠীকে দমন করছে।”

PostImage

অগণতান্ত্রিক গোষ্ঠীর হাতে বাংলাদেশ” — দ্য উইকে শেখ হাসিনার লেখা


ভারতের জনপ্রিয় ম্যাগাজিন দ্য উইক (THE WEEK)-এর ১৬ নভেম্বর সংখ্যায় প্রকাশিত এক বিশ্ব এক্সক্লুসিভ প্রতিবেদনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নীরবতা ভেঙে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত মন্তব্য করেছেন। এই বিশেষ প্রবন্ধটি আংশিক আত্মজীবনী, আংশিক রাজনৈতিক মেনিফেস্টো—যেখানে তিনি তুলে ধরেছেন তাঁর রাজনৈতিক সংগ্রাম, পিতার উত্তরাধিকার, বর্তমান সংকট, এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি।

দ্য উইকের এই নিবন্ধে শেখ হাসিনা লেখেন,“বাংলাদেশ এখন এমন এক গোষ্ঠীর হাতে, যারা গণতন্ত্রের কথা মুখে বললেও, প্রকৃতপক্ষে তারা দায়মুক্ত ও অগণতান্ত্রিক। আমাদের দেশ এখন ভোটবিহীন শাসনের কবলে।”


তিনি আরও বলেন,“সত্যিকারের গণতন্ত্র কখনোই টিকে থাকতে পারে না, যদি রাষ্ট্র পরিচালনা করে এমন এক সরকার যার কোনো নির্বাচনী বৈধতা নেই। বাংলাদেশ আজ সেই ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে, যেখানে জনগণের ভোটাধিকার ও সংবিধানিক স্বাধীনতা হুমকির মুখে।”

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে শেখ হাসিনা বলেন,“ এই সরকার সংবাদমাধ্যমকে স্তব্ধ করে দিয়েছে, আমার দলের নেতাকর্মীদের কারাগারে পাঠাচ্ছে, সংখ্যালঘু ও বিরোধী কণ্ঠস্বরকে আতঙ্কিত করছে। ভয়ের মধ্যে গণতন্ত্র কখনো বিকশিত হতে পারে না, আর বাংলাদেশ ভয়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে ওঠেনি।”

তাঁর দাবি, ড. ইউনুস বাস্তবে রাষ্ট্র পরিচালনার নিয়ন্ত্রণে নেই। তিনি লেখেন,বাস্তবতা হলো—ড. ইউনুস আসলে ক্ষমতার নিয়ন্ত্রণে নেই। ইসলামপন্থী গোষ্ঠীগুলো, যাদের মধ্যে কিছু সন্ত্রাসী সংগঠনের (যেমন হিজবুত তাহরীর) সঙ্গে সম্পৃক্ত, তারা নাগরিক জীবনে শেকড় গেড়ে বসেছে এবং এক কঠোর মতাদর্শ ছড়িয়ে দিচ্ছে, যা সমাজের দুর্বল জনগোষ্ঠীকে দমন করছে।

নিজের আমলে বাংলাদেশের অর্জন স্মরণ করে শেখ হাসিনা বলেন,

 “আমার নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছিল। নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য হ্রাস ও অবকাঠামো উন্নয়নে দেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে—এর কৃতিত্ব রাজনীতিবিদদের নয়, সাধারণ বাংলাদেশিদের।”“দেশ ফিরবে সত্যিকারের গণতন্ত্রে” — আশাবাদী শেখ হাসিনা

তাঁর বক্তব্যে শেখ হাসিনা আশাবাদ প্রকাশ করে বলেন,“বাংলাদেশ আজ এক মোড় ঘুরানোর মুহূর্তে দাঁড়িয়ে আছে—গণতান্ত্রিক সততা, সাংবিধানিক স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের জন্য লড়ছে। আমি বিশ্বাস করি, একদিন আমরা আবার সত্যিকারের গণতন্ত্রে ফিরব।”


দ্য উইক জানিয়েছে, শেখ হাসিনার এই লেখা তাঁদের নভেম্বর ১৬ তারিখের সংখ্যায় প্রকাশিত হবে। প্রতিবেদনটি তাঁর রাজনৈতিক সংগ্রাম, পিতার উত্তরাধিকার শেখ মুজিবুর রহমানের অবদান, এবং বর্তমান সরকারের বিরুদ্ধে তাঁর অবস্থানকে কেন্দ্র করে লেখা এক “গভীরভাবে ব্যক্তিগত ও রাজনৈতিক দলিল”।


দ্য উইকের এই এক্সক্লুসিভ প্রতিবেদনটি শুধু বাংলাদেশের রাজনীতি নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই লেখার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন—বাংলাদেশে এখন গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক শাসন চলছে এবং দেশ আবারও “অন্ধকার যুগে” ফিরে যাচ্ছে বলে তাঁর আশঙ্কা।

সিএসবি নিউজ-এর আরও খবর