কোনো গুলি না ছুড়েই ক্রিমিয়া ১২ বছর আগেই গেছে, যুদ্ধ টেনে লাভ নেই: শান্তির পথে হাঁটলেই ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপদ - প্রেসিডেন্ট ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ প্রায় সঙ্গে সঙ্গে শেষ করতে পারেন, অথবা তিনি লড়াই চালিয়ে যেতে পারেন। মনে রাখুন, এটি কীভাবে শুরু হয়েছিল। ওবামার আমলেই ক্রিমিয়া কোনো গুলি না ছুড়েই (১২ বছর আগে) রাশিয়ার হাতে চলে গিয়েছিল, আর ইউক্রেনের ন্যাটোতে প্রবেশ নেই। কিছু বিষয় কখনো বদলায় না!!!” — তিনি তাঁর ‘ট্রুথ সোশ্যাল’-এ এভাবে লিখেছেন।
কোনো গুলি না ছুড়েই ক্রিমিয়া ১২ বছর আগেই গেছে, যুদ্ধ টেনে লাভ নেই: শান্তির পথে হাঁটলেই ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপদ - প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যদি ক্রিমিয়ার দাবি ও ন্যাটোতে যোগদানের পরিকল্পনা থেকে সরে আসেন, তবে তিনি প্রায় সঙ্গে সঙ্গেই রাশিয়ার সঙ্গে সংঘাতের সমাধান করতে পারবেন।
ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ প্রায় সঙ্গে সঙ্গে শেষ করতে পারেন, অথবা তিনি লড়াই চালিয়ে যেতে পারেন। মনে রাখুন, এটি কীভাবে শুরু হয়েছিল। ওবামার আমলেই ক্রিমিয়া কোনো গুলি না ছুড়েই (১২ বছর আগে) রাশিয়ার হাতে চলে গিয়েছিল, আর ইউক্রেনের ন্যাটোতে প্রবেশ নেই। কিছু বিষয় কখনো বদলায় না!!!” — তিনি তাঁর ‘ট্রুথ সোশ্যাল’-এ এভাবে লিখেছেন।
ট্রাম্প আরও বলেন, সোমবার হোয়াইট হাউসের জন্য হবে এক “বড় দিন”, কারণ ইতিহাসে একসাথে এত ইউরোপীয় নেতা আগে কখনো হোয়াইট হাউসে উপস্থিত হননি।
১৮ আগস্ট ওয়াশিংটনে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ট্রাম্পের সঙ্গে যোগ দেবেন। এছাড়া ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনও বৈঠকে উপস্থিত থাকার পরিকল্পনা ঘোষণা করেছেন।