নিউইয়র্কে গভর্নর নির্বাচনের লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ

নিউইয়র্কে গভর্নর নির্বাচনে হোকুল-ব্লেকম্যানের লড়াই জমে উঠেছে, নতুন জরিপে ডেমোক্র্যাট প্রার্থীর ব্যবধান কমে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হচ্ছে ক্রমেই।

নিউইয়র্কে গভর্নর নির্বাচনের লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ

নিউইয়র্কে গভর্নর নির্বাচনের লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ


নিউইয়র্কের ২০২৬ সালের গভর্নর নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠছে। নতুন সিয়েনা কলেজের জরিপে বর্তমান ডেমোক্র্যাট গভর্নর ক্যাথি হোকুল তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ও নাসাউ কাউন্টি নির্বাহী ব্রুস ব্লেকম্যানের চেয়ে ১০ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন। সম্ভাব্য ভোটারদের মধ্যে হোকুলের সমর্থন ৪৯ শতাংশ, আর ব্লেকম্যানের ৩৯ শতাংশ।

তবে আগের জরিপগুলোর তুলনায় হোকুলের ব্যবধান কমেছে। ফলে নভেম্বরের নির্বাচন যত এগিয়ে আসছে, দুই দলের প্রচারণায় প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

জরিপে জীবনযাত্রার ব্যয় ও সাশ্রয়ী আবাসনকে নিউইয়র্কের ভোটারদের প্রধান উদ্বেগ হিসেবে উঠে এসেছে। এসব ইস্যুতে ভোটারদের আস্থা অর্জন এখন দুই প্রার্থীর প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

ব্রুস ব্লেকম্যান ইতোমধ্যে হোকুলের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে হোকুলের প্রচারণা থেকেও অন্তত একটি বিতর্কে অংশ নেওয়ার কথা জানানো হয়েছে।

আগামী ৩ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান জরিপে হোকুল এগিয়ে থাকলেও ব্যবধান কমে আসায় নির্বাচনী লড়াইকে এখনই একতরফা হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা।

সিএসবি নিউজ-এর আরও খবর