← সিএসবি নিউজ ইউএসএ ‹ ২৬ জানুয়ারি
২৯ জানুয়ারি › English
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

ত্রয়োদশ নির্বাচন কি ‘রাষ্ট্র পুনর্গঠনের ম্যান্ডেট’?

Saifur Rahman · ০২:০১ অপরাহ্ণ

নির্বাচনের আগমুহূর্তে সংবিধান সংস্কারের বয়ান যখন থিঙ্কট্যাংকের মঞ্চ থেকে ধারাবাহিকভাবে উঠে আসছে, তখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর কেবল একটি রাজনৈতিক আয়োজন হিসেবে সীমাবদ্ধ থাকছে না। অধ্যাপক আলী রীয়াজের বক্তব্যে সংসদকে ‘সংবিধান সংস্কার পরিষদে’ রূপান্তরের প্রস্তাব রাজনৈতিক ও আন্তর্জাতিক মহলে কৌশলগত আলোচনার জন্ম দিয়েছে।

ত্রয়োদশ নির্বাচনকে ‘রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ’ হিসেবে উপস্থাপন: আলী রীয়াজের বক্তব্য ঘিরে রাজনৈতিক ও কৌশলগত আলোচনা ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৬ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে একটি ‘ব্যতিক্রমী ও রূপান্তরমুখী অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি বলেন, এই নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়; বরং রাষ্ট্রের মৌলিক কাঠামো পুনর্গঠনের একটি ঐতিহাসিক সুযোগ। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (BEI) আয়োজিত ‘শান্তিপূর্ণ নির্বাচন ও সহিংসতা প্রতিরোধ: মাঠপর্যায়ের অভিজ্ঞতার আলোকে’ শীর্ষক এই আলোচনায় আলী রীয়াজ ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে ত্রয়োদশ নির্বাচনকে একটি “ঐতিহাসিক বিচ্ছেদবিন্দু” হিসেবে বর্ণনা করেন। তাঁর মতে, অতীতের ১২টি নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের মৌলিক পার্থক্য রয়েছে, যা রাজনৈতিক দল ও নীতিনির্ধারকদের অনুধাবন করা জরুরি। দ্বৈত ভূমিকার সংসদ: সরকার ও ‘সংবিধান সংস্কার পরিষদ- আলোচনায় আলী রীয়াজ একটি নতুন সাংবিধানিক কাঠামোর ধারণা তুলে ধরেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচিত হওয়ার পর স্বাভাবিক সংসদীয় কার্যক্রম—সরকার গঠন, রাষ্ট্র পরিচালনা ও বাজেট প্রণয়ন—চালিয়ে যাওয়ার পাশাপাশি একই সংসদ ১৮০ দিনের জন্য একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবেও দায়িত্ব পালন করতে পারে।…

বিস্তারিত পড়ুন →

বাংলাদেশ

নাগরিক সমস্যা সমাধানে রূপরেখা তুলে ধরলেন আমিনুল হক

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, নির্বাচিত হলে কালশী ও মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন। একই সঙ্গে তিনি সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির…

প্রধান খবর

ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি: ইরানকে ‘বলিষ্ঠ নৌবহরে’ আলোচনায় আসার আহ্বান

প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ হুঁশিয়ারি দিয়েছেন যে, “একটি বিশাল আর্মাডা” ইরানের দিকে এগিয়ে যাচ্ছে এবং তেহরান যদি সময় নষ্ট করে আলোচনা না করে তাহলে মার্কিন সামরিক পদক্ষেপ কঠিন হতে পারে। তিনি আশা প্রকাশ করেন যে ইরান দ্রুত আলোচনায় বসবে এবং এমন একটি ন্যায্য…

বাংলাদেশ

ফতোয়ার রাজনীতির বিপরীতে নারীর অংশগ্রহণে গণতান্ত্রিক বার্তা

ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ধানমন্ডি, কলাবাগান ও কাঠালবাগান এলাকায় নারী নেতৃত্বের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা যাচ্ছে। বিশেষ করে বিএনপির নেত্রী রুমা আব্দুল্লাহ্ এর নেতৃত্বে শতাধিক নারী স্থানীয় নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রুমা আব্দুল্লাহ্ ধানমন্ডি এলাকায় বিএনপির…

বাংলাদেশ

বিএনপি–জামায়াত: নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নাকি নেপথ্যের সমঝোতার রাজনীতি?

ঐতিহাসিক প্রেক্ষাপট ও মতাদর্শ কী বলে: আওয়ামী বিরোধী জোটের দীর্ঘ দিনের মিত্ররা একে অন্যের সঙ্গে যে নির্বাচনী আমেজে মেতে উঠেছে, বিএনপি ও জামায়াতের সেই সম্পর্ক আসলেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নাকি সরকার গঠনের মধ্যস্থতা তা নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক, আলোচনা ও সমালোচনা। জামায়াতের রাজনৈতিক পুনর্বাসন: স্বাধীনতার পূর্বে ও পরে জামায়াতে ইসলামী বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক কার্যক্রম টিকিয়ে রেখেছে।…

প্রধান খবর

বিশ্ব বাণিজ্যের এক-তৃতীয়াংশে নতুন সমীকরণ

নয়াদিল্লি (এপি) — প্রায় দুই দশক ধরে চলা আলোচনার পর ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মঙ্গলবার একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে, যা প্রায় ২ বিলিয়ন মানুষের জীবন ও অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। ইউরোপীয় কমিশনের প্রধান এই চুক্তিকে আখ্যা দিয়েছেন “মাদার অব অল ডিলস” বা “সব চুক্তির জননী” হিসেবে। এই চুক্তির আওতায় ইইউর ২৭টি সদস্য রাষ্ট্র ও ভারতের মধ্যে প্রায় সব…

বাংলাদেশ

ভিডিও বলছে এক কথা, সরকার বলছে আরেক কথা। রয়টার্সের অনুসন্ধানে প্রশ্নের মুখে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি

ওয়াশিংটন, ২৭ জানুয়ারি (রয়টার্স) – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অভিবাসন কর্মকর্তারা ফেডারেল এজেন্টদের সঙ্গে সহিংস সংঘর্ষের পর একাধিকবার এমন বক্তব্য দিয়েছেন, যা পরে প্রমাণের সঙ্গে সাংঘর্ষিক বলে প্রমাণিত হয়েছে—রয়টার্সের এক পর্যালোচনায় এমনটাই উঠে এসেছে। এর মধ্যে রয়েছে চলতি মাসে…