ফতোয়ার রাজনীতির বিপরীতে নারীর অংশগ্রহণে গণতান্ত্রিক বার্তা
যেখানে ধর্মীয় রাজনীতিতে নারীরা এখনও ফতোয়া ও সামাজিক বিধিনিষেধে আবদ্ধ, সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ নতুন আশার বার্তা দিচ্ছে। ধানমন্ডি এলাকায় রুমা আব্দুল্লাহ’র নেতৃত্বে সেই চিত্রই স্পষ্ট হচ্ছে।
ফতোয়ার রাজনীতির বিপরীতে নারীর অংশগ্রহণে গণতান্ত্রিক বার্তা
ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ধানমন্ডি, কলাবাগান ও কাঠালবাগান এলাকায় নারী নেতৃত্বের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা যাচ্ছে। বিশেষ করে বিএনপির নেত্রী রুমা আব্দুল্লাহ্ এর নেতৃত্বে শতাধিক নারী স্থানীয় নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রুমা আব্দুল্লাহ্ ধানমন্ডি এলাকায় বিএনপির ঢাকা-১০ আসনের প্রার্থী শেখ রবিউল আলম রবি'র পক্ষে প্রচারণা চালাচ্ছেন। মিছিল ও পথসভা পরিচালনার পাশাপাশি তিনি স্থানীয়দের সঙ্গে মিলিত হয়ে বিএনপির ৩১ দফা ও দলীয় নীতি-কৌশল সম্পর্কেও সচেতনতা তৈরি করছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নারীদের এই সক্রিয় অংশগ্রহণ বিএনপির রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে বর্তমান সময়ে বিএনপি প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়েত ইসলামীসহ অন্যান্য ধর্মীয় রাজনৈতিক সংগঠনের তুলনায় নারীদের রাজনীতিতে স্বাধীন অংশগ্রহণের বার্তা দিচ্ছে।
বিশেষভাবে লক্ষ্যণীয় যে, জামায়েত ইসলামী প্রভাবিত এলাকায় নারীরা এখনও ধর্মীয় ফতোয়া ও প্রথাগত সামাজিক নিয়মে সীমাবদ্ধ থাকলেও বিএনপির উদ্যোগে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ সম্প্রসারণ পাচ্ছে। এটি নারী ও পুরুষের মধ্যে বৈষম্য নিরসন এবং নারীদের রাষ্ট্র গঠনে ভূমিকা বৃদ্ধির একটি প্রভাবশালী দিক হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় একজন নারী ভোটার জানান, “আমরা চাই আমাদের মতামত শোনানো হোক। রুমা আব্দুল্লাহ্ আমাদের সঙ্গে কাজ করছেন, আমাদের অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছেন, যা আগে কম দেখা যেত।”
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, নারীদের এমন সক্রিয় নেতৃত্ব শুধু নির্বাচনী প্রচারণা নয়, বরং ভবিষ্যতের রাজনীতিতে নারীর অবস্থান শক্তিশালী করার দিকে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা তৈরি করছে।
এই উদ্যোগ নারী ক্ষমতায়ন ও রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। দলের কার্যক্রমে নারীদের সক্রিয় অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে একটি ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলছে, যা নির্বাচনের ফলাফল ও রাজনৈতিক প্রক্রিয়াকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করতে পারে।