← সিএসবি নিউজ ইউএসএ ‹ ১৮ নভেম্বর
২০ নভেম্বর › English
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

ডিবি পুলিশের মধ্যরাতের অভিযানে সাংবাদিক গ্রেপ্তার: নতুন সরকারের সময়ে পুরোনো স্বৈরাচারী আচরণের পুনরাবৃত্তি?

Saifur Rahman · ১২:০৯ অপরাহ্ণ

ডিবি পুলিশের হাতে বিনা অপরাধে গভীর রাতে সাংবাদিক ও মিডিয়া পরামর্শক মিজানুর রহমান সোহেলকে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনাটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নাগরিক সমাজের অনেকেই এই ঘটনাকে বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী দমন-পীড়নের পদ্ধতির সঙ্গে তুলনা করছেন। অভিযোগ উঠেছে—মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি প্রভাবশালী সিন্ডিকেটের স্বার্থ রক্ষায় মাত্র ৯ জনের সুবিধা দিতে ২৫ হাজার ব্যবসায়ীর জীবিকা হুমকির মুখে ফেলতে গোপনে সাজানো হচ্ছে গভীর চক্রান্ত, আর সেই চক্রান্ত ভেস্তে যাওয়ার ভয়েই প্রেস কনফারেন্স বন্ধ করতে সাংবাদিক সোহেলকে আটক করা হয়েছিল।

আলহামদুলিল্লাহ জানিয়ে ব্যক্তিগত যাচাইকৃত অ্যাকাউন্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সাংবাদিক ও অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেল জানিয়েছেন—বিনা অপরাধে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ডিবি পুলিশের হেফাজতে রাখার পর তাকে ‘স্বসম্মানে’ বাসায় পৌঁছে দেওয়া হয়। তবে আটক হওয়ার কারণ জানাতে পারেননি ডিবির কোনো কর্মকর্তা, এমনকি যারা তাকে গভীর রাতে তুলে নিয়ে গিয়েছিলেন তারাও নীরব ছিলেন। সোহেলের অভিযোগ—সরকারের একজন উপদেষ্টার ইশারায় দেশে মোবাইল হ্যান্ডসেট আমদানি ও বাজার নিয়ন্ত্রণে ৯ জন ব্যবসায়ীর জন্য মনোপলি সুবিধা গড়ে তুলতে চক্রান্ত চলছে। সেই চক্রান্তের বিরুদ্ধে কথা বলা রোধ করতে এবং ডিআরইউতে নির্ধারিত বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর প্রেস কনফারেন্স বন্ধ করাই ছিল তার গ্রেপ্তারের মূল উদ্দেশ্য। তিনি জানান, গভীর রাত ১২টার দিকে ‘ডিবি প্রধান কথা বলবেন’ এই অজুহাতে ৫–৬ জন সদস্য জোরপূর্বক তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। ডিবি কার্যালয়ে নিয়ে আসামির খাতায় নাম লিখে জুতা–বেল্ট খুলিয়ে আসামিদের গারদে আটক রাখা হয়। প্রেস কনফারেন্স বন্ধ করাই ছিল প্রধান লক্ষ্য: বুধবার দুপুরে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) ইস্যুতে ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থে এমবিসিবি যে প্রেস কনফারেন্স আহ্বান করেছিল, সোহেল সেখানে ছিলেন মিডিয়া পরামর্শক হিসেবে। ওই সংবাদ সম্মেলন সরকারের পছন্দসই নয়…

বিস্তারিত পড়ুন →

বিশ্ব

ক্রাউন প্রিন্স MBS যুক্তরাষ্ট্রে বৈঠক করেছেন, বিনিয়োগ ও নিরাপত্তা চুক্তি এগিয়ে চলছে।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বুধবার মার্কিন কংগ্রেসে আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এই ভিজিটের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক আরও দৃঢ় করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার তাকে হোয়াইট হাউসে অত্যন্ত আনন্দময়ভাবে স্বাগত জানান এবং ২০১৮ সালের সাংবাদিক জামাল খাশোগ্জি হত্যার ঘটনায়…

বিশ্ব

টারনোপিলে রাশিয়ার ড্রোন-মিসাইল হামলায় ২৫ জনের মৃত্যু—ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ বহু মানুষ।

টারনোপিল, ইউক্রেন, ১৯ নভেম্বর (রয়টার্স) — পশ্চিম ইউক্রেনের শহর টারনোপিলে মঙ্গলবার গভীর রাতে রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। হামলায় প্রায় ৮০ জন আহত হয়েছেন। রাশিয়া ইউক্রেনজুড়ে মোট ৪৭৬টি ড্রোন ও ৪৮টি মিসাইল নিক্ষেপ করে, যা দেশের…

বাংলাদেশ

যুব উন্নয়ন ও ক্রীড়া সহযোগিতায় নতুন সম্ভাবনার দুয়ারে দুই দেশ

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপদেষ্টার অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের…

প্রধান খবর

স্টেট ডিপার্টমেন্টের অভিযোগ: আগের প্রশাসনের ‘চরম DEI এজেন্ডা’ বিদেশি সেবা কর্মকর্তাদের বঞ্চিত করেছে

আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় (Department of State) অভিযোগ করেছে যে আগের প্রশাসনের “চরম DEI (Diversity, Equity & Inclusion) এজেন্ডা” সরকারি কর্মীদের ওপর “আদর্শিক পরীক্ষা” (ideological litmus test) চালু করেছিল, যার ফলে প্রায় ৩০০ জন ফরেন সার্ভিস অফিসার (FSO) প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত হন।পররাষ্ট্র দপ্তরের অফিসিয়াল এক্স (X) অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আগের প্রশাসনের নীতিগুলো “যোগ্যতা নয়, বরং রাজনৈতিক ও মতাদর্শিক…

প্রধান খবর

ক্রাউন প্রিন্স এমবিএস এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের ঝলক দেখল বিশ্ব

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) আনুষ্ঠানিক ও জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানিয়েছেন। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এমবিএস-এর বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা তীব্র হয়েছিল। দীর্ঘ সাত বছরের বেশি সময় পর তার এ সফরকে তাই অনেকেই “ভাবমূর্তি পুনর্গঠনের কূটনৈতিক প্রচেষ্টা” হিসেবে দেখছেন। সাউথ লনে লাল গালিচা সংবর্ধনা, সামরিক ব্যান্ড ও রাষ্ট্রীয় সম্মাননার মধ্য দিয়ে…