
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
Saifur Rahman · ১২:০৮ অপরাহ্ণ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি ও গণমাধ্যম উন্নয়নে আলোচনায় অগ্রগতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয়ের দফতরে দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। এতে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ছাড়াও গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে কথা বলা হয়। সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, বাংলাদেশ ও পাকিস্তানের সরকারি বার্তা সংস্থার মধ্যে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের গণমাধ্যমের মধ্যে তথ্য আদান-প্রদান, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তিনি বলেন, গণমাধ্যম খাতকে আধুনিক ও গবেষণাভিত্তিক করতে পারস্পরিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম চালুর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ জানানো হয়। পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধির এই উদ্যোগকে স্বাগত জানান এবং দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে যেকোনো গঠনমূলক প্রচেষ্টায় সহায়তার আশ্বাস দেন। তিনি ভবিষ্যতে যৌথ কর্মশালা, সাংবাদিক বিনিময় ও তথ্যপ্রযুক্তি সহযোগিতার মতো কার্যক্রম এগিয়ে নেওয়ার আগ্রহ ব্যক্ত করেন। বাংলাদেশের গণমাধ্যম…
বিস্তারিত পড়ুন →