ফিনল্যান্ডে ফ্রি ভ্রমণের সঙ্গে রোমাঞ্চকর সুযোগ

প্রেমের খোঁজ, নতুন মানুষের সঙ্গে পরিচয় এবং ইউরোপের একটি দেশ ঘুরে দেখার সুযোগ সব মিলিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে ফিনল্যান্ডের জাতীয় পর্যটন সংস্থা "Visit Finland"। ‘Finnish Dinner Date’ নামের এই উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন অবিবাহিত ব্যক্তিকে বাছাই করা হবে। নির্বাচিতদের বিমানযাত্রা, হোটেলে থাকা, খাবার ও নির্ধারিত কার্যক্রমের খরচ বহন করবে আয়োজকরা।
▪️ কোথায় ও কখন হবে এই ভ্রমণ?
২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে চার দিনের এই আয়োজন অনুষ্ঠিত হবে। নির্বাচিত ১৬ জনের মধ্যে:
- ৮ জন যাবেন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে।
- বাকি ৮ জন যাবেন দেশটির লেকল্যান্ড অঞ্চলের শহর তাম্পেরেতে।
প্রতিটি গ্রুপের সঙ্গে থাকবেন স্থানীয় দুইজন অবিবাহিত ফিনিশ নাগরিক। থাকবে বিশেষ নৈশভোজ, ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী খাবার এবং স্থানীয় সংস্কৃতি ও জীবনযাপনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ।
তবে আবেদনকারীরা নিজের পছন্দে শহর নির্বাচন করতে পারবেন না। নির্বাচিত হওয়ার পর অংশগ্রহণ নিশ্চিত করলে কোন শহরে যেতে হবে, তা জানানো হবে।
▪️ কারা আবেদন করতে পারবেন?
- বিশ্বের বিভিন্ন দেশের অবিবাহিত ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
- আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
- ফিনল্যান্ডের নাগরিক ও দেশটিতে বসবাসকারীরা এই সুযোগের আওতায় থাকবেন না।
- আবেদন করতে হবে ব্যক্তিগতভাবে এবং ইংরেজিতে তৈরি ভিডিও জমা দিতে হবে।
▪️ আবেদন করবেন যেভাবে:-
আবেদন সম্পন্ন করতে হবে দুটি ধাপে।
"প্রথম ধাপ": ইংরেজিতে ভিডিও তৈরি:
একটি ভিডিওতে ইংরেজিতে উত্তর দিতে হবে: “What would you serve on a dinner date, and why?” অর্থাৎ, ডিনার ডেটে আপনি কী খাবার পরিবেশন করবেন এবং কেন? নিজের পছন্দ ও চিন্তাভাবনা সৃজনশীলভাবে তুলে ধরতে হবে।
ভিডিওটি প্রকাশ করতে হবে নিচের যেকোনো একটি প্ল্যাটফর্মে:
- Instagram
- TikTok
- YouTube
ভিডিও প্রকাশের সময় অবশ্যই #FinnishDinnerDate হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং Visit Finland-এর নির্ধারিত অ্যাকাউন্ট ট্যাগ করতে হবে।
অ্যাকাউন্ট ট্যাগ করার নিয়ম:
- Instagram: @ourfinland
- TikTok: @visitfinland.com
- YouTube: @VisitFinland
Instagram ও TikTok-এ ভিডিও প্রকাশ করলে প্রোফাইল Public রাখতে হবে, যাতে আয়োজকেরা ভিডিও দেখতে পারেন। YouTube-এ ভিডিও Public অথবা Unlisted রাখা যাবে। Unlisted ভিডিও শুধু লিংক থাকা ব্যক্তিরা দেখতে পারবেন।
"দ্বিতীয় ধাপ: আবেদন ফরম পূরণ"
ভিডিও প্রকাশের পর Visit Finland-এর অফিসিয়াল ওয়েবসাইটের আবেদন ফরম পূরণ করতে হবে। সেখানে প্রকাশিত ভিডিওর লিংক যুক্ত করতে হবে। শুধু ভিডিও প্রকাশ করলেই আবেদন সম্পন্ন হবে না; অনলাইন ফরম জমা দেওয়াও বাধ্যতামূলক।
আবেদনকারীদের ভিডিও থেকে সৃজনশীলতা, নিজস্বতা এবং প্রশ্নের উত্তরে ব্যক্তিগত ভাবনা প্রকাশের বিষয়গুলো বিবেচনা করে ১৬ জনকে নির্বাচন করা হবে।
▪️ আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ মিনিট। বাংলাদেশ সময় অনুযায়ী, একই দিন বিকেল ৩টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন জমা দিতে হবে।
নির্বাচিত ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে এবং ১ ডিসেম্বর ২০২৬ তারিখে Visit Finland-এর Instagram ও TikTok অ্যাকাউন্টে নির্বাচিতদের নাম প্রকাশ করা হবে।
▪️ গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন:- এটি কোনো চাকরি, স্থায়ী বসবাস বা অভিবাসন কর্মসূচি নয়; এটি পর্যটন ও সাংস্কৃতিক অভিজ্ঞতাভিত্তিক একটি আয়োজন। ‘Blind Date’ বলা হলেও এখানে একান্তে জুটি মেলানোর ব্যবস্থা নেই। এটি মূলত দলগত নৈশভোজ, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক অবিবাহিত ব্যক্তিরা একসঙ্গে সময় কাটাবেন। ফলে প্রেমের সম্পর্ক বা জীবনসঙ্গী পাওয়ার নিশ্চয়তা নেই।
আয়োজকেরা নির্বাচিতদের চার দিনের ভ্রমণের খরচ বহনের কথা জানিয়েছে। তবে ভিসা ফি, ভিসা অনুমোদন বা অন্য কোনো অতিরিক্ত খরচ এই সুবিধার অন্তর্ভুক্ত কি না, তা আবেদন করার আগে অফিসিয়াল শর্তাবলি থেকে নিশ্চিত হয়ে নেওয়া উচিত। ভ্রমণের সুযোগ পেলেও ফিনল্যান্ডে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসা ও ভ্রমণসংক্রান্ত নিয়ম পূরণ করতে হবে।
সূত্র: Visit Finland-এর অফিসিয়াল ওয়েবসাইট।
🔔 বিদেশে পড়াশোনা, স্কলারশিপ, চাকরি, ওয়ার্ক ভিসা, ইমিগ্রেশন এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর ও নির্ভরযোগ্য আপডেট নিয়মিত পেতে আমাদের "InfoBangla" Facebook Page এবং YouTube Channel ফলো করুন।
#InfoBangla #Finland #VisitFinland #FinnishDinnerDate #FreeTrip #TravelOpportunity #Singles #BlindDate #Bangladesh #বাংলাদেশ #ফিনল্যান্ড #NEWS #VisaUpdate
Citizen posts are written by readers and checked by CSB News editors before publishing. They are not CSB News reporting.
Is something happening in your area? Report it to the world. Earn the CSB News Contributor badge.
Post from your area