BREAKING
Citizen news

মাভাবিপ্রবির ১৪ শিক্ষার্থী ওয়ালটনে ইন্টার্নশিপের সুযোগ পেলেন

Nahid KhanBronze Contributor · CSB News Contributor টাংগাইল ·
মাভাবিপ্রবির ১৪ শিক্ষার্থী ওয়ালটনে ইন্টার্নশিপের সুযোগ পেলেন
Photo: Nahid Khan

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ১৪ শিক্ষার্থী দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন।

গত ১ নভেম্বর থেকে তাঁদের ইন্টার্নশিপ কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ৩০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ৭ অক্টোবর ওয়ালটন কর্তৃপক্ষ আয়োজিত লিখিত ও মৌখিক বাছাই পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ২৮ অক্টোবর তাঁদের ইন্টার্নশিপের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

ইন্টার্নশিপ চলাকালে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি, শিল্প উৎপাদনব্যবস্থা এবং প্রযুক্তিগত সমস্যা সমাধান সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের মতে, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করবে।

#CSBNews #TangailNews #MBSTU #Walton #EducationNews #টাঙ্গাইল #মাভাবিপ্রবি #ওয়ালটন #শিক্ষাঙ্গন

Citizen posts are written by readers and checked by CSB News editors before publishing. They are not CSB News reporting.

Is something happening in your area? Report it to the world. Earn the CSB News Contributor badge.

Post from your area

Follow CSB News USA

Top stories every morning, and breaking news when it happens. Free.