BREAKING
Citizen news

টাঙ্গাইলের দেলদুয়ারে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের হাজারো মানুষ

Nahid KhanBronze Contributor · CSB News Contributor টাংগাইল ·
টাঙ্গাইলের দেলদুয়ারে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের হাজারো মানুষ
Photo: Nahid Khan

দেলদুয়ার উপজেলায় স্থায়ী সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ। দুই পাশে পাকা সড়ক থাকলেও মাঝখানে সেতু না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যোগাযোগব্যবস্থা।

উপজেলার নান্দুরিয়া চকবাজার ও পাথরাইলের টেঘুরি এলাকার মধ্যবর্তী পরেশ সাধুর দহের ওপর নেই কোনো স্থায়ী সেতু। স্থানীয়দের চলাচলের একমাত্র ভরসা একটি নড়বড়ে বাঁশের সাঁকো।

এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ সাধারণ মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের দাবি, সেতু না থাকায় জেলা সদরে যেতে প্রায় ৩০ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটিই বেশি ব্যয় হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। সেতু নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

এলাকাবাসীর একটাই দাবি—দ্রুত পরেশ সাধুর দহের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।

#টাঙ্গাইল #দেলদুয়ার #TangailNews #CSBNews #স্থানীয়সংবাদ #সেতুরদাবি

Citizen posts are written by readers and checked by CSB News editors before publishing. They are not CSB News reporting.

Is something happening in your area? Report it to the world. Earn the CSB News Contributor badge.

Post from your area

Follow CSB News USA

Top stories every morning, and breaking news when it happens. Free.