ইসরায়েলের সতর্কবার্তা: লেবানন ছাড়তে বলল ইরানের বিপ্লবী গার্ডকে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলি হামলার পর শতাধিক ইরানি নাগরিক ও কূটনীতিক দেশটি ছেড়ে চলে গেছে বলে রিপোর্টে বলা হয়েছে।
ইসরায়েলের সতর্কবার্তা: লেবানন ছাড়তে বলল ইরানের বিপ্লবী গার্ডকে
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)-এর আরবি ভাষার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এল্লা ইরানের বিপ্লবী গার্ডকে সতর্ক করে বলেছেন, তারা যেন লেবানন ত্যাগ করে, নতুবা ইসরায়েল তাদের লক্ষ্য করে হামলা চালাবে।
তিনি বলেন,
“আমরা ইরানের বিপ্লবী গার্ডকে সতর্ক করছি—লেবানন ছেড়ে চলে যান, না হলে আমরা আঘাত করব। আপনাদের কোথাও নিরাপত্তা নেই—না লেবাননে, না ইরানে, কোথাও না।”
তিনি আরও বলেন, হিজবুল্লাহ ও ইরান একই মুদ্রার দুই পিঠ, এবং ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে।