উর্দুভাষী জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়নের প্রতিশ্রুতি
উর্দুভাষী জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে মিরপুর-১০ এ অনুষ্ঠিত হলো দোয়া মাহফিল। অনুষ্ঠানে বক্তব্যে নেতারা জানান, ভোটের মাধ্যমে সুযোগ পেলে উর্দুভাষীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানো হবে।
উর্দুভাষী জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়নের প্রতিশ্রুতি
স্বাধীনতা সেবা সংঘের উদ্যোগে রাজধানীর মিরপুর-১০ এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, জননেতা আমিনুল হক। এ সময় দোয়া ও মোনাজাতে দেশনেত্রীর আত্মার শান্তি, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির সফলতা কামনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মির্জা আসলাম আলী। তিনি তার বক্তব্যে বলেন,
“এ পর্যন্ত অনেক জনপ্রতিনিধি এই এলাকায় এসেছেন, কিন্তু উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ কেউই নেয়নি।”
তিনি বলেন, উর্দুভাষী জনগোষ্ঠীর দুঃখ-কষ্ট আমি খুব কাছ থেকে বুঝি।”
তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়ে বলেন,
“আমি আপনাদের জিম্মাদারি নিচ্ছি—আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেন, তাহলে আমরা উর্দুভাষী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ও উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।”
পরে তিনি উর্দু ভাষায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের পক্ষে ভোট প্রার্থনা করেন। মির্জা আসলাম আলী বলেন,
“আমরা আমিনুল হক ভাইয়ের পক্ষে ভোট চাইছি কারণ তিনি একজন ভালো মানুষ। যদি তার বিরুদ্ধে কেউ কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণসহ দেখাতে পারেন, তাহলে আমরা তার পক্ষে প্রচার করব না।”
তিনি আরও বলেন,
“আসুন, আমরা ভালো মানুষের পাশে দাঁড়াই। আগামী ১২ তারিখে নিজের এবং পরিবারের সদস্যদের ভোট আগে নিশ্চিত করি ধানের শীষের পক্ষে।”
অনুষ্ঠানে বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।