রেমিট্যান্সে অর্থনীতি, ভোটে গণতন্ত্র—প্রবাসীদের অবদান অনন্য

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফারজানা শারমিন পুতুল প্রবাসী বাংলাদেশিদের অবদানকে দেশের অর্থনীতি ও গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে অনন্য বলে উল্লেখ করে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

PostImage

রেমিট্যান্সে অর্থনীতি, ভোটে গণতন্ত্র—প্রবাসীদের অবদান অনন্য


প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল

নাটোর:

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফারজানা শারমিন পুতুল প্রবাসী বাংলাদেশিদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশিরাই দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি, যারা প্রতিনিয়ত রিয়াল, ডলার ও পাউন্ড পাঠিয়ে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখছেন।

এক বিবৃতিতে ফারজানা শারমিন পুতুল বলেন,

“প্রবাসী ভাই ও বোনেরা শুধু অর্থ পাঠিয়েই তাদের দায়িত্ব শেষ করেন না। তারা নিজেরা স্বউদ্যোগী হয়ে প্রবাসে থেকেও সময় ব্যয় করছেন, পরিশ্রম করছেন এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ‘ধানের শীষ’-এর পক্ষে ভোট নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখছেন—এটি নিঃসন্দেহে এক অসামান্য অবদান।”

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের এই অবদান কোনো সাধারণ ধন্যবাদে সীমাবদ্ধ রাখার মতো নয়।

“তাদের এই ত্যাগ, দায়বদ্ধতা ও ভালোবাসাকে শুধু ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। তারা যেমন আমার ও আমার দলের প্রয়োজনে সবসময় পাশে থেকেছেন, আমরাও তেমনি তাদের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি।”

ফারজানা শারমিন পুতুল উল্লেখ করেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতির জন্য নয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দেশের বাইরে থেকেও তারা যে সচেতনতা ও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

তিনি বলেন,

“প্রবাসীরা প্রমাণ করেছেন—দেশপ্রেম কোনো ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ নয়। দেশের মাটিতে না থেকেও তারা দেশের জন্য ভাবেন, দেশের জন্য কাজ করেন।”

বিএনপি মনোনীত এই প্রার্থী আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা, সমর্থন ও ত্যাগ আগামী দিনে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেষে তিনি প্রবাসী বাংলাদেশিদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সম্মানজনক জীবনের জন্য দোয়া কামনা করেন এবং বলেন,

“আপনারা আমাদের শক্তি, আমাদের গর্ব।”