ব্রেকিং
ডেমোক্র্যাটদের তদন্ত পরিকল্পনায় গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করলেন ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টানাইজারে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় নিহত ১৩ নিরাপত্তারক্ষী, আহত আরও ২০হুতিদের হামলায় কাঁপছে সৌদি আরব, রিয়াদের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা২০২৮ সালের নির্বাচনে নতুন প্রার্থী আসার সম্ভাবনা দেখছেন না ট্রাম্পসন্তানের ভরণপোষণের বকেয়া ১০ হাজার ডলার ছাড়ালেই বাতিল হতে পারে মার্কিন পাসপোর্ট

এপেক্স ক্লাব অব বগুড়ার নতুন সভাপতি শহিদুল, সম্পাদক প্রতীক ওমর নির্বাচিত

এপেক্স ক্লাব অব বগুড়ার ২০২৭ সালের নতুন বোর্ড নির্বাচিত হয়েছে। সভাপতি হয়েছেন শহিদুল ইসলাম পাঠান, সেক্রেটারি প্রতীক ওমর। নতুন নেতৃত্ব মানবিক সেবা ও সামাজিক কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে।

এপেক্স ক্লাব অব বগুড়ার বার্ষিক সাধারণ সভা (AGM) সফলভাবে সম্পন্ন। সার্ভিস, সিটিজেনশিপ ও ফেলোশিপের অঙ্গীকারে এগিয়ে যাক প্রিয় সংগঠন।
এপেক্স ক্লাব অব বগুড়ার বার্ষিক সাধারণ সভা (AGM) সফলভাবে সম্পন্ন। সার্ভিস, সিটিজেনশিপ ও ফেলোশিপের অঙ্গীকারে এগিয়ে যাক প্রিয় সংগঠন।

দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও আর্তমানবতার সেবার অঙ্গীকার নিয়ে কাজ করা সামাজিক সংগঠন এপেক্স ক্লাব অব বগুড়ার ২০২৭ সালের নতুন বোর্ড নির্বাচিত হয়েছে। নতুন বোর্ডে সভাপতি নির্বাচিত হয়েছেন এপেক্স. শহিদুল ইসলাম পাঠান, সেক্রেটারি অ্যান্ড ডিএনই নির্বাচিত হয়েছেন এপেক্স. মোঃ ওমর ফারুক (প্রতীক ওমর) এবং সার্ভিস ডিরেক্টর নির্বাচিত হয়েছেন এপেক্স. কামরুজ্জামান মমিন।

শনিবার (২৮ নভেম্বর) বগুড়া শহরের একটি অভিজাত চাইনিজ রেস্তোরাঁয় ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২০২৭ সালের বোর্ড নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন নেতৃত্ব নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এপেক্স ক্লাব অব বগুড়ার সভাপতি অ্যাডভোকেট এপেক্স. নুরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এবং সেক্রেটারি এপেক্স. সাইফুদ্দীন সাইফুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ডিরেক্টর এপেক্স. মনোয়ার হোসেন লাভলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্স. শাহারুল ইসলাম টিটু, জেলা-৭ এর গভর্নর এপেক্স. জিএম কামরুল হাসান এবং জেলা-৭ এর গভর্নর ইলেক্ট এপেক্স. আহসান হাবীব সেলিম। সভায় এজিএম পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এপেক্স ক্লাব অব গাইবান্ধার অতীত সভাপতি এপেক্স. রাশিদুল ইসলাম রাসেল ও এপেক্স. মাহফুজ আলী শাহ। এজিএম আহ্বায়ক ছিলেন এপেক্স. রেজাউল করিম রেজা।

সাধারণ সভায় বগুড়া ছাড়াও গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, পায়রাবন্দ, মহিমাগঞ্জ, করতোয়া ও সৈয়দপুর ক্লাবের বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। বিভিন্ন ক্লাবের সদস্যদের উপস্থিতিতে সভাটি মিলনমেলা ও সাংগঠনিক মতবিনিময়ের পরিবেশ সৃষ্টি করে।

প্রধান অতিথির বক্তব্যে এপেক্স. মনোয়ার হোসেন লাভলু বলেন, এপেক্স ক্লাব হচ্ছে নিজেকে একজন প্রকৃত ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পাঠশালা। সমাজের পিছিয়ে পড়া ও কম সৌভাগ্যবান মানুষের মুখে হাসি ফোটাতে এপেক্সিয়ানরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বগুড়া ক্লাবের নতুন নেতৃত্ব আগামী দিনে সেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে দ্বিতীয় পর্বে ২০২৭ সালের নতুন বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা এপেক্স. একেএম রাজিউল্লাহ। নির্বাচন কমিশনার ছিলেন এপেক্স. আব্দুল ওয়াদুদ ও এপেক্স. শারদী সবনম মিথুন। কমিশনের তত্ত্বাবধানে সদস্যদের অংশগ্রহণে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয়।

নির্বাচনে ২০২৭ সালের জন্য সভাপতি নির্বাচিত হন এপেক্স. শহিদুল ইসলাম পাঠান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্স. গোলাম কিবরিয়া, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্স. অ্যাডভোকেট মোঃ সাইফুদ্দিন (সাইফুল), আইপিপি এপেক্স. অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, সেক্রেটারি অ্যান্ড ডিএনই এপেক্স. মোঃ ওমর ফারুক (প্রতীক ওমর) এবং কোষাধ্যক্ষ এপেক্স. অধ্যক্ষ এ.কে.এম. রেজাউল আখলাক নির্বাচিত হন।

এছাড়া সার্ভিস ডিরেক্টর এপেক্স. কামরুজ্জামান মমিন, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর এপেক্স. মহররম আলী, ফেলোশিপ অ্যান্ড রিলেশনশিপ ডিরেক্টর এপেক্স. কোহিনুর খানম, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্স. মোঃ রাশেদুল ইসলাম এবং সার্জেন্ট অ্যাট আর্মস এপেক্স. আবুল কালাম আজাদ (মুন্না) নির্বাচিত হয়েছেন।

প্রতি বছর বার্ষিক সাধারণ সভার মাধ্যমে আগামী এক বছরের জন্য ক্লাব পরিচালনার নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবনির্বাচিত বোর্ড শপথ গ্রহণের মাধ্যমে মানবিক সেবা, সামাজিক কল্যাণ, সদস্যদের নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


ট্যাগ: এপেক্স ক্লাবএপেক্স ক্লাব অব বগুড়াবগুড়ানতুন বোর্ডবোর্ড নির্বাচনশহিদুল ইসলাম পাঠানপ্রতীক ওমরমোঃ ওমর ফারুককামরুজ্জামান মমিনবার্ষিক সাধারণ সভাসামাজিক সংগঠনমানবিক সেবাসমাজসেবানেতৃত্ব বিকাশএপেক্স বাংলাদেশজেলা ৭বগুড়ার সংবাদবাংলাদেশের সংবাদ

প্রতিবেদক

Rajibul Islam Roktim

Reporter

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।