ব্রেকিং
ডেমোক্র্যাটদের তদন্ত পরিকল্পনায় গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করলেন ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টানাইজারে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় নিহত ১৩ নিরাপত্তারক্ষী, আহত আরও ২০হুতিদের হামলায় কাঁপছে সৌদি আরব, রিয়াদের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা২০২৮ সালের নির্বাচনে নতুন প্রার্থী আসার সম্ভাবনা দেখছেন না ট্রাম্পসন্তানের ভরণপোষণের বকেয়া ১০ হাজার ডলার ছাড়ালেই বাতিল হতে পারে মার্কিন পাসপোর্ট

রানওয়েতে উড্ডয়নের আগে আমেরিকান এয়ারলাইনসের দুটি যাত্রীবাহী বিমানের ডানায় সংঘর্ষ হয়

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে রানওয়েতে চলাচলের সময় আমেরিকান এয়ারলাইনসের দুটি যাত্রীবাহী বিমানের ডানায় সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

যুক্তরাষ্ট্রের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের দুটি বিমানের ডানায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের দুটি বিমানের ডানায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় আমেরিকান এয়ারলাইনসের ৬৩৮ নম্বর ফ্লাইটের ডানার সঙ্গে ২১৫২ নম্বর ফ্লাইটের ডানার সংঘর্ষ হয়।

বিমান চলাচল নিয়ন্ত্রণকক্ষের কথোপকথনের অডিওতে জানা যায়, ডালাসগামী একটি বিমান শিকাগোগামী অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় ৬৩৮ নম্বর ফ্লাইটের একজন পাইলট নিয়ন্ত্রণকক্ষকে জানান, নির্ধারিত থামার সীমারেখা কিছুটা অতিক্রম করার পর পাশের আমেরিকান এয়ারলাইনসের বিমানের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে।

আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমান দুটির ডানার প্রান্ত পরস্পরের সংস্পর্শে আসে। ঘটনার পর বিমান দুটি টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়। পাশাপাশি কারিগরি পরীক্ষা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য সেগুলো চলাচল থেকে সরিয়ে রাখা হয়েছে।

এ ঘটনায় কেউ আহত না হলেও যাত্রীদের ভ্রমণে বিঘ্ন ঘটে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান সংস্থাটি। একই সঙ্গে দ্রুত যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগ: রানওয়েতেউড্ডয়নেরআমেরিকানএয়ারলাইনসেরদুটিযাত্রীবাহী

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।