ব্রেকিং
বগুড়াবাসীর স্বপ্ন পূরণের পথে, বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর উদ্যোগে নতুন আশার আলোট্রাম্পের প্রচারে সরকারি অর্থের ব্যবহার, বিজ্ঞাপন বন্ধের আইনি লড়াইয়ে ডেমোক্র্যাটদের বড় পরাজয়কাতারে বিমানের হাতব্যাগে ২৩ ধরনের জিনিস নিষিদ্ধ, সঙ্গে থাকলে জব্দ করবে কর্তৃপক্ষসন্তানের ভরণপোষণের টাকা বকেয়া, ৩০ নভেম্বর থেকে পাসপোর্ট বাতিল হতে পারেঅন্তঃসত্ত্বা বন্দির কাণ্ড, খাবার কিনতে থামতেই কারারক্ষীদের গাড়ি নিয়ে পালালেন!

৬৮ লাখ সদস্য নিয়ে প্যারামিলিটারি বাহিনীর জনবলে বিশ্বে প্রথম বাংলাদেশ

আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ারপাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি প্যারামিলিটারি সদস্য রয়েছে বাংলাদেশে। তালিকায় বাংলাদেশের জনবল ৬৮ লাখ, যা বৈশ্বিক মোট জনবলের প্রায় ৩৮ শতাংশ।

প্যারামিলিটারি সদস্যসংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত।
প্যারামিলিটারি সদস্যসংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত।

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা ও অন্যান্য দায়িত্বে নিয়োজিত আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যার ভিত্তিতে প্রকাশিত তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম। দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী ভারত। দেশটির প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ২৫ লাখ ২৭ হাজার।

গ্লোবাল ফায়ারপাওয়ারের তালিকায় ১১ লাখ ৪৫ হাজার সদস্য নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কিউবা। চতুর্থ স্থানে থাকা চীনের প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ৬ লাখ ২৫ হাজার। পঞ্চম স্থানে রয়েছে সার্বিয়া, তাদের সদস্যসংখ্যা ৬ লাখ। ৫ লাখ সদস্য নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তান।

তালিকার সপ্তম স্থানে রয়েছে মিশর, দেশটির প্যারামিলিটারি সদস্যসংখ্যা ৩ লাখ। এ ছাড়া অষ্টম, নবম ও দশম অবস্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া, রাশিয়া ও ভিয়েতনাম। এই তিন দেশের প্রত্যেকটির আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যা ২ লাখ ৫০ হাজার।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে মোট প্যারামিলিটারি জনবলের প্রায় ৩৮ শতাংশই বাংলাদেশের। এই হিসাবে অন্যান্য দেশের তুলনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

তবে প্যারামিলিটারি সদস্যসংখ্যায় শীর্ষে থাকলেও সামগ্রিক সামরিক শক্তির বিচারে বাংলাদেশের অবস্থান তুলনামূলক পিছিয়ে। গ্লোবাল ফায়ারপাওয়ারের ২০২৬ সালের সামরিক শক্তির সূচকে বাংলাদেশের অবস্থান ৩৭তম।

বিশেষজ্ঞদের মতে, প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা এবং একটি দেশের সামগ্রিক সামরিক সক্ষমতা এক বিষয় নয়। সামরিক শক্তি মূল্যায়নে জনবলের পাশাপাশি অস্ত্র, প্রযুক্তি, প্রতিরক্ষা বাজেট, বিমান ও নৌ সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়।

ট্যাগ: লাখসদস্যনিয়েপ্যারামিলিটারিবাহিনীরজনবলে

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।