ব্রেকিং
নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, প্রাণ গেল ২৪ জনের‘ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, ডেমোক্র্যাট সিনেটরের পোস্ট শেয়ার করলেন ট্রাম্পশরণার্থী হয়ে এসেছিলেন যুক্তরাষ্ট্রে, সেই পরিবারগুলোর হাতেই গড়ে উঠল বিশাল মসজিদবিমানে ওঠার মুহূর্তে যাত্রীদের ওপর আইসের অভিযান, সিয়াটল বিমানবন্দরে তীব্র উত্তেজনাবিশ্বের স্বর্ণভান্ডারে যুক্তরাষ্ট্র শীর্ষে, বাংলাদেশ ১৪ টন নিয়ে রয়েছে বিশ্বে ৭২তম অবস্থান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৪৩ ভরি স্বর্ণের পেস্ট উদ্ধার, ৩ জন আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের বড় চেষ্টা ব্যর্থ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ডিম্বাকৃতির ১৫টি প্যাকেটে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় সাড়ে ৭ কেজি বা ৬৪৩ ভরি স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। স্বর্ণের উৎস, চোরাচালান চক্র এবং ঢাকায় কার কাছে এগুলো হস্তান্তরের কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আটককৃতরা
আটককৃতরা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং মো. শাওন (৩৯)।

এপিবিএন সূত্রে জানা গেছে, উদ্ধার করা স্বর্ণের পেস্টের ওজন প্রায় সাড়ে ৭ কেজি, যা প্রায় ৬৪৩ ভরির সমান। মোট ১৫টি ডিম্বাকৃতির পেস্ট বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় নজরদারি চালাচ্ছিলেন এপিবিএন সদস্যরা। এ সময় সন্দেহজনক চলাফেরা দেখে তিনজনকে থামিয়ে তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে স্বর্ণের পেস্টগুলো উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধার করা স্বর্ণের উৎস, চোরাচালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং ঢাকায় কার কাছে এসব স্বর্ণ হস্তান্তরের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরএপ্রোন পাশবিমানকর্মীবিমানবন্দর নিরাপত্তাএভিয়েশন সংবাদবিমানবন্দর কর্মপরিবেশসিএএবিএভসেককর্মীদের ভোগান্তিবাংলাদেশ বিমানসিএসবি নিউজ

প্রতিবেদক

Nure Alam Jibon

Journalist | Political & Crime Affairs Analyst | Writer

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।