ব্রেকিং
নির্বাচনে হেরেই অধিবেশনে অনুপস্থিত, বেতন বন্ধের দাবি তুললেন রিপাবলিকান নেতা মারফিইরান যুদ্ধের অর্থায়ন নিয়ে কংগ্রেসে তীব্র বিরোধ, সরকারি অচলাবস্থার শঙ্কা বাড়ছে আবারযুক্তরাষ্ট্রে বাড়ির দাম ও ঋণের খরচ বেড়ে যাওয়ায় নিজের বাড়ি কেনার স্বপ্ন পূরণ হচ্ছে না অনেকেরইরানে হামলার আগে ট্রাম্পকে কংগ্রেসের অনুমতি নিতে হবে? সিনেটে আটকে গেল প্রস্তাবচাকরি আছে, নিয়োগ নেই! যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে বাড়ছে প্রতিযোগিতা

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম

রংপুর, ২১ নভেম্বর ২০২৬: আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার প্রয়োজন হলে সংবিধান সংশোধনের উদ্যোগেও সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় শহীদ আবু সাঈদের বাবা-মা উপস্থিত ছিলেন।
রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় শহীদ আবু সাঈদের বাবা-মা উপস্থিত ছিলেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ এবং ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে। দলটির পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল একসঙ্গে সেই উদ্যোগ নেবে।

তিনি আরও বলেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক না কেন, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। কয়েকটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আবারও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।

শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়াম

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ রাখা হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম।

শনিবার দুপুর ২টায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আনুষ্ঠানিকভাবে ক্রীড়া স্থাপনা দুটির উদ্বোধন করেন। এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তাঁর দুই ভাই উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, আবু সাঈদের আত্মত্যাগ ও স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেডিয়াম দুটি শুধু ক্রীড়া স্থাপনা নয়, বরং সাহস, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেও পরিচিত হবে।

রংপুরের উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার পরিকল্পনা

রংপুরের উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, রংপুরের উন্নয়নে ইতিমধ্যে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া রংপুরসহ বৃহত্তর উত্তরাঞ্চলের অবকাঠামো ও সার্বিক উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজনের উপযোগী পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় উন্নয়নকাজ করা হবে।

আইনশৃঙ্খলা ও স্থানীয় সরকার নির্বাচন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে অগ্নিসংযোগ বা সহিংসতার ঘটনা ঘটছে না। নির্দিষ্ট একটি জেলায় বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার ঘটনা ঘটছে। সামগ্রিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে স্থানীয় বিএনপি রেজুলেশনের মাধ্যমে কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারবে। দলের সিদ্ধান্ত ও সমর্থনের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান শামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশিদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: আওয়ামীলীগকেচিরতরেনিষিদ্ধেসংবিধানসংশোধনেও

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।