ব্রেকিং
আফগান সরকারের বাধা দেওয়ার মধ্যেও গোপনে পড়াশোনা ও ব্যবসা চালিয়ে যাচ্ছেন আফগান নারীরাশেয়ারবাজারে শেয়ারের দাম কমল, বাজার বন্ধের পর চমকে দিল এনভিডিয়ার আয়আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিশাল মিছিলস্বামীর সামনেই গর্ভবতী নারীকে মাটিতে ফেলে আটক করল আইস, প্রকাশ্যে ভিডিওচার জনপ্রিয় এআই দিয়ে হামলার পরিকল্পনা করা সম্ভব, জানাল সরকারি পরীক্ষা

৩ চালানে ১ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করল কাস্টমস গোয়েন্দা

পানগাঁও ও মোংলায় ঘোষণার অসংগতি ধরা পড়তেই শতভাগ কায়িক পরীক্ষা, জরিমানাসহ আদায় ১ কোটি ২৫ হাজার ২৮৮ টাকা।

৩ চালানে ১ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করল কাস্টমস গোয়েন্দা
৩ চালানে ১ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করল কাস্টমস গোয়েন্দা

ঘোষণায় এক পণ্য, চালানে আরেক পণ্য — এমন কৌশলে রাজস্ব ফাঁকির চেষ্টা ধরে ফেলল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পানগাঁও ও মোংলা কাস্টমস হাউসে আমদানি করা তিনটি চালানে ঘোষণার অসংগতি শনাক্ত করে জরিমানাসহ মোট '১ কোটি ২৫ হাজার ২৮৮ টাকা ' অতিরিক্ত রাজস্ব আদায় করা হয়েছে। কাস্টমস গোয়েন্দার সদর দপ্তরের অ্যানালাইসিস উইংয়ের ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতে চালানগুলো লক করে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। পরে সংশ্লিষ্ট কাস্টমস হাউস চূড়ান্ত শুল্কায়ন ও আদায় কার্যক্রম সম্পন্ন করে।

পানগাঁওয়ে দুই চালানে আদায় ৮৯ লাখ টাকার বেশি

অ্যানালাইসিস উইংয়ের পানগাঁওভিত্তিক টিম-০২ এর বিশ্লেষণে এম/এস নবিলা ফ্যাশন ও রুবাবা বুটিকসের দুটি চালানে রাজস্ব ফাঁকির ঝুঁকি চিহ্নিত হয়। গত ৭ ও ৮ নভেম্বর ২০২৬ তারিখে দাখিল করা বিল অব এন্ট্রি নম্বর যথাক্রমে *২০৯৫ ও ২০৯৭*-এর বিপরীতে চালান দুটির ঘোষিত মোট ওজন ছিল *৩৪ হাজার ৮২৮ কেজি*।

চালান দুটিতে স্কার্ফ ও শাল ঘোষণা দেওয়া হলেও গোয়েন্দা বিশ্লেষণে স্কার্ফের তুলনায় বিভিন্ন আকারের শাল বেশি থাকার সম্ভাবনা উঠে আসে। পণ্য দুটির এইচএস কোড ও মোট করভার একই হলেও শুল্কায়ন মূল্যের পার্থক্যের কারণে রাজস্ব ফাঁকির ঝুঁকি ছিল।

সদর দপ্তরের দল এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, পানগাঁওয়ের যৌথ কায়িক পরীক্ষায় দেখা যায় — *স্কার্ফ কম, লেডিস শাল ও মিনি শাল বেশি*। এর ভিত্তিতে পানগাঁও কাস্টমস হাউস চূড়ান্ত শুল্কায়ন করে চালান দুটি থেকে যথাক্রমে *৪৯ লাখ ৮৮ হাজার ৭৮৯ টাকা ৫৬ পয়সা* ও *৩৯ লাখ ৬৩ হাজার ৪১৮ টাকা ৪৪ পয়সা*, মোট *৮৯ লাখ ৫২ হাজার ২০৮ টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করে।

মোংলায় সাধারণ কাচের ঘোষণায় টেম্পার্ড গ্লাস

অপরদিকে, অ্যানালাইসিস উইংয়ের মোংলাভিত্তিক টিম-০৫ এর বিশ্লেষণে আবির ট্রেডার্সের ২৫ হাজার ৪৩২ কেজি ঘোষিত নেট ওজনের একটি চালানে অসংগতি শনাক্ত হয়। গ্যাসের চুলার যন্ত্রাংশসহ আমদানি করা চালানটিতে কাচের জন্য এইচএস কোড ৭০০৬.০০.০০ ঘোষণা দেওয়া হয়েছিল। তবে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, মোংলার শতভাগ কায়িক পরীক্ষায় গ্যাসের চুলায় ব্যবহৃত 'টেম্পার্ড টপ গ্লাস' পাওয়া যায়।

পরীক্ষণ প্রতিবেদনে পণ্যটির প্রযোজ্য এইচএস কোড ৭০০৭.১৯.৯০ উল্লেখ করে অসত্য ঘোষণার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। পরবর্তীতে মোংলা কাস্টমস হাউস চূড়ান্ত শুল্কায়নের মাধ্যমে ৪ লাখ ৭৩ হাজার ৮০ টাকা অতিরিক্ত রাজস্ব এবং ৬ লাখ টাকা অর্থদণ্ড ও বিমোচন জরিমানা, সর্বমোট ১০ লাখ ৭৩ হাজার ৮০ টাকা আদায় করে। কাস্টমস গোয়েন্দার ঝুঁকি বিশ্লেষণ ও মাঠপর্যায়ের পরীক্ষায় তিনটি চালানের ঘোষণার অসংগতি শনাক্ত হওয়ায় জরিমানাসহ কোটি টাকার বেশি আদায় সম্ভব হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

ট্যাগ: কাস্টমসরাজস্বআদায়শুল্কফাঁকিআমদানিপণ্যপানগাঁও

প্রতিবেদক

Nure Alam Jibon

Journalist | Political & Crime Affairs Analyst | Writer

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।