লালপুর-বাগাতিপাড়ায় ডা. ইয়াসির আরশাদ রাজনের পক্ষে বিএনপি নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
লিফলেটগুলোতে বিএনপির ৩১ দফা কর্মসূচির মূল বার্তা — “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার” — তুলে ধরা হয়। স্থানীয় জনগণের মধ্যে এ প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।
লালপুর-বাগাতিপাড়ায় ডা. ইয়াসির আরশাদ রাজনের পক্ষে বিএনপি নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের রাজপথের সাহসী সৈনিক, লালপুর-বাগাতিপাড়া উপজেলার গণমানুষের নেতা ও তারুণ্যের অহংকার ডা. ইয়াসির আরশাদ রাজন ভাইয়ের পক্ষ থেকে এ কর্মসূচি পরিচালনা করে লালপুর উপজেলা ছাত্রদল।
ছাত্রদলের নেতাকর্মীরা লালপুরের বুধপাড়া কালী মন্দিরে শ্যামাপূজা উপলক্ষে আয়োজিত মেলায় অংশ নেন এবং মন্দিরের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি তারা ভেল্লাবাড়ি, দুড়দুড়িয়া বাজার ও নওপাড়া বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
লিফলেটগুলোতে বিএনপির ৩১ দফা কর্মসূচির মূল বার্তা — “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার” — তুলে ধরা হয়। স্থানীয় জনগণের মধ্যে এ প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।
লালপুর উপজেলা ছাত্রদলের একাধিক নেতাকর্মী জানান,
“ডা. ইয়াসির আরশাদ রাজন ভাই আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি সবসময় জনগণের পাশে থেকেছেন। গণতন্ত্র ফিরিয়ে আনার এই আন্দোলনে আমরা রাজপথে আছি এবং থাকব।”
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও সুদৃঢ় করতে ধারাবাহিকভাবে এ ধরনের গণসংযোগ কর্মসূচি চলবে।