গাব্বিয়ার বুদ্ধিদীপ্ত ট্যাকলে লেয়াও বাঁচলেন ইয়েলো কার্ড থেকে
মাত্তেও গাব্বিয়ার বুদ্ধিদীপ্ত পদক্ষেপে রাফায়েল লেয়াও হলুদ কার্ড থেকে বাঁচলেন, ফিওরেন্টিনার বিপক্ষে ২-১ জয় নিশ্চিত হলো এসি মিলানের।
গাব্বিয়ার বুদ্ধিদীপ্ত ট্যাকলে লেয়াও বাঁচলেন ইয়েলো কার্ড থেকে
ফিওরেন্টিনার বিপক্ষে এসি মিলানের ২-১ জয়ের ম্যাচে ঘটে গেল এক মজার ঘটনা। ম্যাচজয়ী পেনাল্টি গোলের পর রাফায়েল লেয়াও উদযাপনে শার্ট খুলতে যাচ্ছিলেন, ঠিক তখনই তার সতীর্থ মাত্তেও গাব্বিয়া দৌড়ে এসে পেছন থেকে শার্ট টেনে পরিয়ে দিলেন!
এই বুদ্ধিদীপ্ত পদক্ষেপে লেয়াও বেঁচে গেলেন রেফারির হলুদ কার্ড থেকে, যা সাধারণত শার্ট খুললে দেওয়া হয়।
লেয়াও ইনস্টাগ্রামে ঘটনাটির ছবি পোস্ট করে হাসির ইমোজি দিয়ে গাব্বিয়াকে ধন্যবাদ জানান।
ইনজুরি কাটিয়ে ফেরা লেয়াও ম্যাচে দুটি গোল করেন—যা তার মে ২০২৪ সালের পর সান সিরোতে প্রথম গোল। এই জয়ে এসি মিলান আবারও লিগ টেবিলের শীর্ষে ফিরে এসেছে।