ইরানের গুরুত্বপূর্ণ পাহাড়ি স্থাপনায় শিগগির হামলার হুমকি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

ইরানের পিকঅ্যাক্স পর্বত এলাকায় সামরিক হামলার সম্ভাবনার কথা বলেছেন ট্রাম্প, ওই অঞ্চল নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছাকাছি হওয়ায় উত্তেজনা বেড়েছে আরও।

ইরানের গুরুত্বপূর্ণ পাহাড়ি স্থাপনায় শিগগির হামলার হুমকি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

ইরানের গুরুত্বপূর্ণ পাহাড়ি স্থাপনায় শিগগির হামলার হুমকি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প


যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন এলাকায় সম্ভাব্য মার্কিন হামলার ইঙ্গিত দিয়েছেন।


রয়টার্সসহ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ৪ সেপ্টেম্বর সাংবাদিকদের জানান, ওই এলাকায় যুক্তরাষ্ট্র খুব শিগগির হামলা চালাতে পারে। পিকঅ্যাক্স মাউন্টেন ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছাকাছি অবস্থিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 


ইরানের পারমাণবিক কর্মসূচি নিয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ওয়াশিংটন ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তেহরান অবশ্য তার পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত বলে দাবি করে।


সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সরাসরি সামরিক হামলা হয়েছে। মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন সামরিক ও সামুদ্রিক স্থাপনায় আঘাত করেছে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।


পিকঅ্যাক্স মাউন্টেনের মতো কোনো এলাকায় হামলা হলে তার প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কারণ ইরানের পারমাণবিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোর আশপাশে সামরিক অভিযান আন্তর্জাতিক বাজারেও বড় প্রভাব ফেলতে পারে।

ইরানের সঙ্গে সংঘাতের কারণে ইতোমধ্যে তেলের দাম ও সমুদ্রপথে পরিবহন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক বাজারে চাপ রয়েছে।


যুক্তরাষ্ট্র যদি নতুন করে বড় সামরিক অভিযান চালায়, তাহলে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কাও রয়েছে। এতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও মিত্র দেশগুলো ঝুঁকিতে পড়তে পারে।

তাই ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের গুরুত্বপূর্ণ নতুন সংকেত হিসেবে দেখা হচ্ছে।

সিএসবি নিউজ-এর আরও খবর