খেলাধুলায় প্রতিভা অন্বেষণে বিএনপির ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালুর পরিকল্পনা : আমিনুল হক

“আশির দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি যেমন সাংস্কৃতিক অঙ্গনে অসংখ্য প্রতিভার জন্ম দিয়েছিল, তেমনি আমরা খেলাধুলার ক্ষেত্রেও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে প্রতিভাবান তরুণদের খুঁজে বের করব এবং তাদের বিকাশে দল ও রাষ্ট্রীয় পর্যায়ে সর্বাত্মক সহায়তা প্রদান করব।”

PostImage

খেলাধুলায় প্রতিভা অন্বেষণে বিএনপির ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালুর পরিকল্পনা : আমিনুল হক


বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঘোষণা দিয়েছেন—বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশব্যাপী খেলাধুলায় নতুন প্রজন্মের প্রতিভা অন্বেষণ ও বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি যুগান্তকারী কর্মসূচি চালু করা হবে।

তিনি বলেন,

“আশির দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি যেমন সাংস্কৃতিক অঙ্গনে অসংখ্য প্রতিভার জন্ম দিয়েছিল, তেমনি আমরা খেলাধুলার ক্ষেত্রেও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে প্রতিভাবান তরুণদের খুঁজে বের করব এবং তাদের বিকাশে দল ও রাষ্ট্রীয় পর্যায়ে সর্বাত্মক সহায়তা প্রদান করব।”

আমিনুল হক জানান, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়া অঙ্গন শুধু নয়, গোটা রাষ্ট্রীয় কাঠামোয় একটি গুণগত পরিবর্তনের সূচনা ঘটবে। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি—যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রসারই একটি মাদকমুক্ত, শক্তিশালী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে পারে।”



আমিনুল হক বলেন, বিএনপি সরকার গঠন করলে খেলাধুলাকে জাতীয় উন্নয়ন কৌশলের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

“দেশের প্রতিটি স্কুলের চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। পাঠ্যসূচির সঙ্গে খেলাধুলাকে একীভূত করা হবে, যেন শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই শারীরিকভাবে সক্ষম ও মানসিকভাবে দৃঢ় হয়ে গড়ে ওঠে।”

তিনি আরও বলেন,

“আমরা চাই খেলাধুলার মাধ্যমে তরুণদের জীবনে আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে। এ কর্মসূচি শুধু খেলোয়াড় তৈরি করবে না, বরং মাদক, বেকারত্ব ও হতাশা থেকে মুক্ত একটি জাতি গঠনের পথ তৈরি করবে।”

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবী এমডিসি মডেল স্কুল প্রাঙ্গণে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত ‘জিয়া অনূর্ধ্ব-১৪ ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর ট্রফি ও জার্সি উন্মোচন এবং লটারী ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল হক।

অনুষ্ঠানে আমিনুল হক বলেন,

“খেলাধুলা শুধু বিনোদন নয়—এটি জাতির মনন গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। জিয়া অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির একটি নতুন অধ্যায় শুরু করেছি।”


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজমাহাবুব আলম মন্টু, নির্বাহী সদস্য মো. জাহেদ পারভেজ চৌধুরী, জাতীয় দলের সাবেক ফুটবলার মো. আলমাস, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মো. মঈনুল হক, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসাইন খান, যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।


আমিনুল হক তার বক্তব্যে প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে খেলাধুলার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে আলাদা স্পোর্টস একাডেমিমডেল স্টেডিয়াম, এবং তরুণ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। তিনি বলেন,

“আমরা চাই, বাংলাদেশের প্রতিটি জেলা থেকে কমপক্ষে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসুক। এই স্বপ্ন বাস্তবায়নেই আমাদের নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি।”

সিএসবি নিউজ-এর আরও খবর