কয়েক ঘণ্টা হাসপাতাল রেখে ফের কারাগারে নেওয়া হলো ইমরান খানকে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে নেওয়ার পর আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে শুক্রবার মধ্যরাতে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে ভোরেই তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

কয়েক ঘণ্টা হাসপাতাল রেখে ফের কারাগারে নেওয়া হলো ইমরান খানকে

কয়েক ঘণ্টা হাসপাতাল রেখে ফের কারাগারে নেওয়া হলো ইমরান খানকে


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার ভোরে তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

এর আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিল। আদালতের এই নির্দেশের বিরুদ্ধে বর্তমান শেহবাজ শরিফ সরকার আপিল করলেও তা গ্রহণ করেনি আদালত।

ইমরানকে হাসপাতালে নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ধারণা করা হয়েছিল, চিকিৎসার জন্য তাকে সেখানে কয়েকদিন রাখা হতে পারে। তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। হাসপাতাল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি হাসপাতালের দিকে যাওয়ার কয়েকটি সড়কও বন্ধ করে দেওয়া হয়।

ইমরান খান ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান। এরপর ২০২৩ সালের ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে তোশাখানায় জমা থাকা বিদেশি উপহারের তথ্য গোপনসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়।

পরবর্তীতে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন কারাবন্দি থাকার মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে তার পরিবার ও সমর্থকেরা।

সিএসবি নিউজ-এর আরও খবর