হরমুজ প্রণালী অতিক্রমের সময় জাহাজে আঘাত

UKMTO জানিয়েছে, মঙ্গলবার ভোরে ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালী অতিক্রমের সময় একটি অজ্ঞাত প্রজেক্টাইল একটি জাহাজের ইঞ্জিন কক্ষে আঘাত করে। এতে জাহাজের একজন ক্রু হতাহত হয়েছেন

হরমুজ প্রণালী অতিক্রমের সময় জাহাজে আঘাত

হরমুজ প্রণালী অতিক্রমের সময় জাহাজে আঘাত


UKMTO জানিয়েছে, মঙ্গলবার ভোরে ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালী অতিক্রমের সময় একটি অজ্ঞাত প্রজেক্টাইল একটি জাহাজের ইঞ্জিন কক্ষে আঘাত করে। এতে জাহাজের একজন ক্রু হতাহত হয়েছেন।

তবে ওই ক্রু সদস্য নিহত হয়েছেন নাকি আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। জাহাজটির নাম, পণ্য বা কার্গো সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করেনি সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থাটি।

ওমানের কোস্টগার্ড অন্য ক্রু সদস্যদের সহায়তা করছে এবং কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সময় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। তবে সর্বশেষ হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিএসবি নিউজ-এর আরও খবর