ট্রাম্পের দাবি—হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দাবি করেছেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমি মনে করি, আমরা এটি (নিয়ন্ত্রণ) ধরে রাখব!”

ট্রাম্পের এই মন্তব্য এসেছে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের প্রসঙ্গে।
যুদ্ধের আগে বিশ্বের মোট বাণিজ্যিক তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের জাহাজ চলাচলে হামলার কারণে প্রণালিটি অন্যান্য জাহাজের জন্য কার্যত বন্ধ হয়ে যায়।
যুক্তরাষ্ট্রের অবরোধ এবং মার্কিন হামলা সত্ত্বেও ইরানের জাহাজবিরোধী হামলা অব্যাহত রয়েছে।
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের কয়েকটি দাবি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না। এসব দাবির মধ্যে রয়েছে অবরোধ প্রত্যাহার।
সূত্র: এপি