নিউইয়র্ক ও নিউ জার্সিতে ১৫ আগস্ট ‘ভারতীয় স্বাধীনতা দিবস’ ঘোষণা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্য ১৫ আগস্ট ২০২৬-কে ‘ভারতীয় স্বাধীনতা দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

নিউইয়র্ক ও নিউ জার্সিতে ১৫ আগস্ট ‘ভারতীয় স্বাধীনতা দিবস’ ঘোষণা

নিউইয়র্ক ও নিউ জার্সিতে ১৫ আগস্ট ‘ভারতীয় স্বাধীনতা দিবস’ ঘোষণা


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্য ১৫ আগস্ট ২০২৬-কে ‘ভারতীয় স্বাধীনতা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এই ঘোষণায় ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও নাগরিক অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল এবং নিউ জার্সির গভর্নর মিকি শেরিল নিজ নিজ অঙ্গরাজ্যে এ ঘোষণা দিয়েছেন। ভারতীয় কনস্যুলেট, নিউইয়র্কও বিষয়টি প্রকাশ্যে জানিয়েছে।

ঘোষণাগুলোতে ভারতের স্বাধীনতার ইতিহাসের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ক এবং দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধের কথাও তুলে ধরা হয়েছে।

নিউইয়র্কের সরকারি আইনসভা নথিতেও ১৫ আগস্টকে ভারতীয় স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করার উদ্যোগ এবং অঙ্গরাজ্যে ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের সাংস্কৃতিক ও অর্থনৈতিক অবদানের কথা উল্লেখ রয়েছে। 

নিউইয়র্ক ও নিউ জার্সিতে বিপুলসংখ্যক ভারতীয়-আমেরিকান বসবাস করায় এবারের ঘোষণা স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। একই সময়ে ডেলাওয়্যার ও ম্যাসাচুসেটসসহ আরও কয়েকটি অঙ্গরাজ্যও ১৫ আগস্টকে ‘ভারত দিবস’ বা ‘ভারতীয় স্বাধীনতা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সিএসবি নিউজ-এর আরও খবর