
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
CSB News USA · ১২:০৮ অপরাহ্ণ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন যুক্তরাষ্ট্রের, নতুন সরকার ও রাষ্ট্রপতির সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ মার্কিন দূতাবাসের।
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। শনিবার (২২ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশিত এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। দূতাবাসের বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে। মার্কিন দূতাবাস বলেছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দুই দেশের দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে যুক্তরাষ্ট্র আগ্রহী। এ বার্তায় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সম্পর্ক ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশাও স্পষ্ট হয়েছে। মার্কিন দূতাবাসের প্রকাশিত পোস্টের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের একটি পুরোনো ছবিও প্রকাশ করা হয়। এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ওলি আহমেদ পান ৮৮ ভোট। ১৯৯১ সালের পর এটিই ছিল একাধিক প্রার্থীর অংশগ্রহণে বাংলাদেশের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচিত হওয়ার পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়…
বিস্তারিত পড়ুন →
প্রধান খবর
বাংলাদেশিদের জন্য সুখবর, ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। শুক্রবার নিউইয়র্কের ফেডারেল আদালতের বিচারক জেনেট ভার্গাস এই নীতিকে আইনবহির্ভূত ঘোষণা করেন। আদালতের রায়ে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিবাসী ভিসা ইস্যু স্থগিত করার ক্ষেত্রে যে…
প্রধান খবর
যুক্তরাষ্ট্রে তরুণ শিক্ষিত ভোটারদের মধ্যে সমাজতান্ত্রিক রাজনীতির উত্থান, বদলে যাচ্ছে রাজনৈতিক মনোভাব
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিশিগান ও মিনেসোটায় সাম্প্রতিক নির্বাচনে সমাজতান্ত্রিক ও প্রগতিশীল প্রার্থীদের সাফল্য দেশটির তরুণ প্রজন্মের একটি অংশের রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একই সময়ে উইসকনসিনে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট প্রার্থী ফ্রান্সেসকা হং অল্প ব্যবধানে পরাজিত হলেও তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা এই প্রবণতার গুরুত্ব আরও সামনে এনেছে।…
বাংলাদেশ
ভারত সফর ব্যাহত হলে ঝুঁকিতে গঙ্গার পানি বণ্টন চুক্তি
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। ২৩–২৪ আগস্টের সম্ভাব্য সফরটি হচ্ছে না বলে আজ ভারতীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বাংলাদেশের দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে। তবে দুই দেশের মধ্যে আগস্টের মধ্যেই সফরের নতুন সময় নিয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।…
বিশ্ব
ইরানি পরিবারগুলোর নিত্যপ্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়েছে, বাড়ছে অর্থনৈতিক সংকট
তেহরানের মুদি দোকানগুলোতে পণ্যের ঘাটতি না থাকলেও বহু ইরানি পরিবার নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছে। বেকারত্ব দ্রুত বাড়ছে এবং যারা চাকরি করছেন, তাদের অনেকেই আগের তুলনায় বেশি সময় কাজ করেও এমন অর্থ পাচ্ছেন, যার মূল্য এক বছর আগের প্রায় অর্ধেক। ফলে খাদ্য, ওষুধসহ প্রায় সবকিছুই মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। একমাত্র ব্যাপক ভর্তুকিযুক্ত পেট্রোল তুলনামূলকভাবে সাশ্রয়ী রয়েছে। ৫২ বছর বয়সী…
প্রধান খবর
নিউইয়র্কে সরকারি চাকরির নতুন সুযোগ, কিছু পদে লাগছে না সিভিল সার্ভিস পরীক্ষা
নিউইয়র্ক অঙ্গরাজ্যে সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। অঙ্গরাজ্য সরকারের ‘এনওয়াই হেল্পস’ কর্মসূচির আওতায় হাজারো পদে নিয়োগের ক্ষেত্রে প্রচলিত সিভিল সার্ভিস পরীক্ষার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। ফলে নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে পারলে পরীক্ষায় অংশ না নিয়েই এসব পদে আবেদন করা যাচ্ছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিভিল সার্ভিস বিভাগের তথ্য অনুযায়ী, ‘এনওয়াই হেল্পস’ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থা দ্রুত যোগ্য কর্মী নিয়োগ…
