← সিএসবি নিউজ ইউএসএ ‹ ১১ ফেব্রুয়ারি
১৩ ফেব্রুয়ারি › English
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

ভোটারবিহীন নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে” — শেখ হাসিনা

CSB News USA · ০২:১৮ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি নির্বাচনকে “ভোটারবিহীন প্রহসন” আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান এবং জনগণকে বর্জনের জন্য ধন্যবাদ জানান।

প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করায় জনগণকে শেখ হাসিনার ধন্যবাদ, ভোট বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ঢাকা, ১২ ফেব্রুয়ারি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে “ভোটারবিহীন প্রহসন” আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে এই নির্বাচন বর্জন করায় মা-বোন, সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সর্বস্তরের জনগণের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা দাবি করেন, অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী সরকারের অধীনে আয়োজিত এই নির্বাচন ছিল “সুপরিকল্পিত প্রহসন”। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানের চেতনাকে উপেক্ষা করে আওয়ামী লীগকে বাইরে রেখে একটি “ভোটারবিহীন ও প্রতারণামূলক” নির্বাচন আয়োজন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র দখল, গোলাগুলি, অর্থের বিনিময়ে ভোট কেনাবেচা, ব্যালট পেপারে সিল প্রদান এবং ফলাফল শিটে এজেন্টদের স্বাক্ষর গ্রহণের ঘটনা ঘটে। ১২ ফেব্রুয়ারি সকাল থেকে রাজধানীসহ দেশের অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম এবং বহু কেন্দ্র কার্যত ফাঁকা ছিল বলেও দাবি করা হয়। নির্বাচন কমিশনের তথ্য উদ্ধৃত করে শেখ হাসিনা উল্লেখ করেন, সকাল ১১টা পর্যন্ত (সাড়ে…

বিস্তারিত পড়ুন →

প্রধান খবর

ট্রাম্প প্রশাসনের পরিবেশ নীতিতে বড় রদবদল

ইপিএর “এন্ডেঞ্জারমেন্ট ফাইন্ডিং” বাতিল: যুক্তরাষ্ট্রের জলবায়ু নীতিতে বড় পরিবর্তনমার্কিন প্রেসিডেন্ট Donald Trump প্রশাসন ২০০৯ সালের “এন্ডেঞ্জারমেন্ট ফাইন্ডিং” আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে। এই সিদ্ধান্ত ঘোষণা করেন Lee Zeldin, যিনি যুক্তরাষ্ট্রের Environmental Protection Agency (EPA)-এর প্রশাসক। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে “সবচেয়ে বড় নিয়ন্ত্রণ শিথিলকরণ” বলে উল্লেখ করেন। এন্ডেঞ্জারমেন্ট…

বাংলাদেশ

শান্তিপূর্ণ নির্বাচন: জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন: জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন…