← সিএসবি নিউজ ইউএসএ ‹ ১২ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি › English
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

বিএনপিকে বিজয়ের অভিনন্দন জানাল ‘তারুণ্যের শক্তি’

Saifur Rahman · ০২:২০ অপরাহ্ণ

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানিয়েছে তরুণদের সংগঠন ‘তারুণ্যের শক্তি—Power of Youth’। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) এক প্রেস স্টেটমেন্টে সংগঠনটির পক্ষ থেকে এ শুভেচ্ছা ও প্রত্যাশার কথা জানানো হয়।

প্রেস স্টেটমেন্টে বলা হয়, বিএনপির এই বিজয় শুধু একটি রাজনৈতিক সাফল্য নয়; এটি জনগণের প্রত্যাশা, আস্থা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন। সংগঠনটির নেতারা মনে করেন, গণতান্ত্রিক অগ্রযাত্রায় জনগণের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এ বিজয়ের মূল শক্তি। বিবৃতিতে উল্লেখ করা হয়, নির্বাচনী সময়ে ‘তারুণ্যের শক্তি’ সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক প্রচার এবং অংশগ্রহণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র পরিসরে কাজ করেছে। এ প্রক্রিয়ায় তারা লক্ষ্য করেছে যে দেশের তরুণ সমাজ দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করেছে, যা গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নবনির্বাচিত নেতৃত্ব বাংলাদেশের অগ্রগতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে। প্রেস স্টেটমেন্টে ‘তারুণ্যের শক্তি’ ভবিষ্যতেও দেশের কল্যাণে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শওকত আজিজ, যিনি একই সঙ্গে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিস্তারিত পড়ুন →