← সিএসবি নিউজ ইউএসএ ‹ ১০ ফেব্রুয়ারি
১২ ফেব্রুয়ারি › English
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

মতামত

২০২৬ সালের বাংলাদেশ কি ফিরছে অরওয়েলের ‘১৯৮৪’-এর অন্ধকারে?

Desk Report · ০৫:১৯ অপরাহ্ণ

স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষা করা আজ নতুন চ্যালেঞ্জের মুখে। রাজনৈতিক নীরবতা, আপোষ এবং স্বার্থপরতার কারণে ক্ষমতা এক নির্দিষ্ট গোষ্ঠীর হাতে সীমিত হয়ে যাচ্ছে। আজকের বাস্তবতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, স্বাধীনতা নিজে নিজে টিকে থাকে না – এটি প্রতিদিন রক্ষা করতে হয়।

1984 / ১৯৮৪ / উনিশশো চুরাশি ▪️জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস '১৯৮৪ -তে সতর্ক করা হয়েছিল : মানুষ কথা বলতে ভয় পেলে রাষ্ট্রের আর কষ্ট করে বলপ্রয়োগও করতে হয় না। মানুষকে চুপ করাতে পারলে রাষ্ট্রব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে জালিম হয়ে যায়। আদতে, স্বৈরতন্ত্র হঠাৎ করে আসে না,আসে নীরবতা , আপোষকামিতা আর ' চলুক না , আমার কী - জাতীয় রাজনৈতিক অনীহার (Political apathy) মানসিকতার ভেতর দিয়ে। স্বাধীনতা নিজে নিজে টিকে থাকে না। স্বাধীনতা এবং সত্যকে প্রতিদিন রক্ষা করতে হয়। অরওয়েল '১৯৮৪' - তে এলিট রিক্রুটমেন্ট থিওরির চরমতম রূপ দেখিয়েছেন। তিনি দেখান যে , একটি নির্দিষ্ট গোষ্ঠী ক্ষমতাকে সীমিত হাতে বেঁধে রাখতে চায় এবং সাধারণ মানুষকে রাজনীতির বাইরে রাখার চেষ্টা করে। বংশ বা অর্থ দিয়ে - রাজনীতিকে নিয়ন্ত্রণ করার একটা চর্চা জারি রাখতে চায়। এই ধরনের রাজনীতি নতুন বা ভিন্ন চিন্তার প্রবেশকে রুদ্ধ করে রাখে। নতুন কন্ঠ সহ্য করতে পারে না। সেখানে ক্ষমতা ঘুরে ফিরে একই গোষ্ঠীর হাতে থাকে,গণতন্ত্র নামেমাত্র। সেখানে দুর্নীতিবাজ নমস্য , দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামীকেই গোয়েবলসীয় কায়দায় বানানো হয় দুর্নীতিবাজ - সেখানে শিক্ষা ,স্বাস্থ্য , অর্থনীতি , প্রযুক্তি, আইন শৃঙ্খলার ইস্যুর চেয়ে…

বিস্তারিত পড়ুন →