
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
CSB News USA · ০২:০৭ অপরাহ্ণ
নারী নেতৃত্ব ইসলামে নিষিদ্ধ—এই বক্তব্য যতটা ধর্মীয় মনে হয়, বাস্তবে তা ততটাই ব্যাখ্যাগত ও রাজনৈতিক। কোরআনের পাঠ, ইসলামের ইতিহাস এবং বর্তমান বাস্তবতা সেই দাবিকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করায়।
আশিকুর রহমান, ঢাকা : ইসলামে নারী নেতৃত্ব নিয়ে বিতর্ক নতুন নয়। সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর একজন নারী বিষয়ক সম্পাদক কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে দাবি করেছেন যে ইসলামে নারী নেতৃত্ব নিষিদ্ধ। তিনি যে আয়াতটি উল্লেখ করেছেন তা হলো: “আল-রিজালু ক্বাওয়্যামূনা ‘আলান-নিসা” (সূরা নিসা ৪:৩৪)। প্রশ্ন হলো, এই আয়াতটি কি আদৌ নারী নেতৃত্বের প্রশ্নে নাজিল হয়েছে, নাকি এর প্রেক্ষাপট ভিন্ন? আয়াতের মূল প্রেক্ষাপট তাফসির ও শানে নুযূল বিশ্লেষণ করলে দেখা যায়, এই আয়াতটি মূলত পারিবারিক বিরোধের প্রেক্ষিতে নাজিল হয়েছে। বর্ণনা অনুযায়ী, এক সাহাবি তাঁর স্ত্রীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে স্ত্রীকে আঘাত করেন। স্ত্রী বিষয়টি নিয়ে রাসূল (সা.)-এর কাছে অভিযোগ করলে তিনি শাস্তির নির্দেশ দিতে উদ্যত হন। ঠিক সেই প্রেক্ষাপটেই সংশ্লিষ্ট আয়াতটি নাজিল হয়। অতএব, এই আয়াতের বিষয়বস্তু পারিবারিক দায়িত্ব, ভরণ-পোষণ এবং ন্যায়বিচার সংক্রান্ত। এখানে কোথাও রাজনৈতিক নেতৃত্ব, রাষ্ট্রক্ষমতা বা নারী-পুরুষের সার্বিক অধীনতার প্রশ্ন নেই। বরং এই আয়াতের মাধ্যমে পুরুষের ওপর দায়িত্ব আরোপ করা হয়েছে, ক্ষমতা নয়। সংসারে বিশৃঙ্খলা হলে পুরুষ দায় এড়াতে পারবে না—এই দায়িত্ববোধই এখানে মুখ্য। যদি এই আয়াত নারীকে পুরুষের অধীন করত, তাহলে রাসূল (সা.) কখনোই পুরুষের…
বিস্তারিত পড়ুন →
বাংলাদেশ
হেমায়েতপুরের আতঙ্ক ‘মুশা’: ক্ষমতা যার, মুশা তার!
সাভার, আমিনবাজার ও হেমায়েতপুর—এই তিনটি গুরুত্বপূর্ণ এলাকার অপরাধ জগতের একক নিয়ন্ত্রণে রয়েছে মোশারফ হোসেন মুশা। এলাকাবাসীর ভাষায়, “ক্ষমতা যার, মুশা তার।” রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে দল বদলালেও অপরাধের ধরন বদলায়নি—বরং বেড়েছে বলেই অভিযোগ স্থানীয়দের। অনুসন্ধানে জানা গেছে, মোশারফ হোসেন মুশার নেতৃত্বে একটি শক্তিশালী সন্ত্রাসী বাহিনী…
প্রধান খবর
দুই বৃহৎ গণতন্ত্রের সহযোগিতায় তৈরি হচ্ছে পারস্পরিক উন্নয়নের নতুন সুযোগ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য সম্পর্কে নতুন অধ্যায়: ‘মেইড ইন ইন্ডিয়া’ পণ্যে শুল্ক কমিয়ে ১৮ শতাংশ ঘোষণা ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ফোনালাপের পর ভারতীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মেইড ইন ইন্ডিয়া’ পণ্যের ওপর…
বাংলাদেশ
উর্দুভাষী জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়নের প্রতিশ্রুতি
স্বাধীনতা সেবা সংঘের উদ্যোগে রাজধানীর মিরপুর-১০ এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, জননেতা আমিনুল হক।…
