
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
Ikhtiar Hossain · ০২:০৫ অপরাহ্ণ
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফারজানা শারমিন পুতুল প্রবাসী বাংলাদেশিদের অবদানকে দেশের অর্থনীতি ও গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে অনন্য বলে উল্লেখ করে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল নাটোর: নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফারজানা শারমিন পুতুল প্রবাসী বাংলাদেশিদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশিরাই দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি, যারা প্রতিনিয়ত রিয়াল, ডলার ও পাউন্ড পাঠিয়ে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখছেন। এক বিবৃতিতে ফারজানা শারমিন পুতুল বলেন, “প্রবাসী ভাই ও বোনেরা শুধু অর্থ পাঠিয়েই তাদের দায়িত্ব শেষ করেন না। তারা নিজেরা স্বউদ্যোগী হয়ে প্রবাসে থেকেও সময় ব্যয় করছেন, পরিশ্রম করছেন এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ‘ধানের শীষ’-এর পক্ষে ভোট নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখছেন—এটি নিঃসন্দেহে এক অসামান্য অবদান।” তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের এই অবদান কোনো সাধারণ ধন্যবাদে সীমাবদ্ধ রাখার মতো নয়। “তাদের এই ত্যাগ, দায়বদ্ধতা ও ভালোবাসাকে শুধু ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। তারা যেমন আমার ও আমার দলের প্রয়োজনে সবসময় পাশে থেকেছেন, আমরাও তেমনি তাদের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি।” ফারজানা শারমিন পুতুল উল্লেখ করেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতির জন্য নয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দেশের বাইরে…
বিস্তারিত পড়ুন →
বাংলাদেশ
শান্তি, গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের পথে তরুণদের ঐক্যবদ্ধ পদচারণা
ঢাকা-১৭ এ নির্বাচনী গণসংযোগে নতুন মাত্রা: মর্নিং ওয়াকে হেলাল খান ও ‘Power of Youth’-এর ব্যতিক্রমী উদ্যোগে ইতিবাচক সাড়া ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৬: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচলিত নির্বাচনী প্রচারণার ধারা ভেঙে ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ঢাকা-১৭ আসনে। রাজধানীর গুলশান-১…
বিশ্ব
গোপন নথিতে কাঁপছে বিশ্ব রাজনীতি—এপস্টেইন ইস্যুতে নতুন ঝড়
এপস্টেইনের গোপন নথি প্রকাশে ইউরোপে রাজনৈতিক ঝড়, প্রিন্স অ্যান্ড্রুর ওপর নতুন চাপযুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত নতুন নথিতে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের বৈশ্বিক যোগাযোগ নেটওয়ার্ক আবার সামনে এসেছে। এতে ইউরোপে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে এবং ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে নতুন করে তদন্তের দাবি উঠেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ…
