
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
Saifur Rahman · ০১:০৭ অপরাহ্ণ
হাজার হাজার বিক্ষোভকারী ধর্মীয় ও রাজনৈতিক স্লোগান দিতে দিতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে আসে। একপর্যায়ে তারা ঐতিহাসিক স্থাপনা ও গণমাধ্যম প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালায়।
বিক্ষোভের অংশ হিসেবে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের বাসভবনের অবশিষ্ট অংশে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সঙ্গে দেশের শীর্ষ দুটি জাতীয় দৈনিক—প্রথম আলো ও ডেইলি স্টার—এর কার্যালয়েও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় জননিরাপত্তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।এই সহিংসতা ছড়িয়ে পড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর মৃত্যুর পর। তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে মৃত্যুবরণ করেন। এর আগে ঢাকায় এক হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় ও বিপ্লবী রাজনৈতিক অবস্থানের কারণে শরীফ ওসমান হাদী দেশের রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ছাত্রজনতা ও রাজনৈতিক কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে সহিংসতায় রূপন্যায়বিচারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সহিংস রূপ নেয়। হাজার হাজার বিক্ষোভকারী ধর্মীয় ও রাজনৈতিক স্লোগান দিতে দিতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে আসে। একপর্যায়ে তারা ঐতিহাসিক স্থাপনা ও গণমাধ্যম প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালায়। ধানমন্ডি ৩২ নম্বরে হামলার ঘটনা দেশ-বিদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি…
বিস্তারিত পড়ুন →
বাংলাদেশ
বাঁচানো গেলনা বিপ্লবী ওসমান বিন হাদী'কে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সিঙ্গাপুরে তাঁর চিকিৎসা তত্ত্বাবধানে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন…
বাংলাদেশ
বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে প্রত্যাবর্তন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের উদ্দেশে রওনা হচ্ছেন এবং তিনি বাংলাদেশ বিমানের একটি নিয়মিত যাত্রীবাহী ফ্লাইটেই দেশে ফিরবেন। নির্ধারিত সময় অনুযায়ী, তিনি সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তারেক রহমানের নিরাপত্তা ও আগমন প্রস্তুতি নিশ্চিত করতে ইতোমধ্যে বিএনপির…
বিশ্ব
ইউক্রেন সহায়তায় রুশ সম্পদ ব্যবহারে ইইউর কঠিন পরীক্ষা, আজ সিদ্ধান্তে নজর ইউরোপের
ব্রাসেলস — ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকে সিদ্ধান্ত নেবেন, ইউরোপে জব্দ করা রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে বিলিয়ন ইউরো ঋণ দেওয়া হবে কি না। ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টা টিকিয়ে রাখতে এই অর্থ সহায়তাকে অত্যন্ত জরুরি বলে মনে…
