← সিএসবি নিউজ ইউএসএ ‹ ১৬ ডিসেম্বর
১৮ ডিসেম্বর › English
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

ভারত অসন্তুষ্ট হলে বাংলাদেশের ক্ষতি কতটা গভীর হতে পারে?

CSB News USA · ০১:০৫ অপরাহ্ণ

ভারত যদি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ভাষ্য ও কূটনৈতিক আচরণকে নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করে, তাহলে তার প্রতিফলন শুধু দ্বিপাক্ষিক সম্পর্কে নয়—বাংলাদেশের অর্থনীতি, কূটনীতি ও আঞ্চলিক অবস্থানেও পড়তে পারে গভীর প্রভাব।

ভারতের রাজধানী দিল্লির কূটনৈতিক মহলে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে যে নাটকীয় পরিবর্তন দেখা গেল, তা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে ঐতিহাসিক মৈত্রী ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে ব্যস্ত বিজয় দিবসের আনুষ্ঠানিকতা, অন্যদিকে ঠিক পরদিনই বাংলাদেশ হাইকমিশনারকে সাউথ ব্লকে তলব—এই দুই দৃশ্যই স্পষ্ট করে দিচ্ছে যে দিল্লি–ঢাকা সম্পর্ক এখন আর আগের মতো স্বস্তিকর জায়গায় নেই। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ঢাকায় ভারতীয় দূতাবাস ঘিরে ‘কিছু চরমপন্থী গোষ্ঠীর’ নিরাপত্তা হুমকির কারণেই এই সমন। তবে কূটনৈতিক সূত্রের ইঙ্গিত, বাংলাদেশের কয়েকজন রাজনীতিবিদের সাম্প্রতিক প্রকাশ্য ভারতবিরোধী বক্তব্যও দিল্লির উদ্বেগকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিজেই স্বীকার করেছেন—এই সরকারের শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন বিদ্যমান। তাঁর বক্তব্যে সম্পর্ক স্বাভাবিক করার সদিচ্ছার কথা থাকলেও, বাস্তবতা হলো দুই দেশের পারস্পরিক আস্থার জায়গাটি ক্রমেই সংকুচিত হচ্ছে। ভারত যদি বাংলাদেশকে ‘হুমকি’ হিসেবে দেখতে শুরু করে—তাহলে কী কী ক্ষতি হতে পারে?বিশ্লেষকরা মনে করছেন, ভারত যদি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থান, অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বা কূটনৈতিক ভাষাকে নিজেদের স্বার্থের জন্য হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে, তাহলে তার প্রভাব হবে বহুমাত্রিক ও দীর্ঘস্থায়ী। ১. কূটনৈতিক স্তরে…

বিস্তারিত পড়ুন →

বিশ্ব

মাদকবিরোধী লড়াইয়ে কঠোর অবস্থান—ভেনেজুয়েলায় তেল ট্যাঙ্কার অবরোধের নির্দেশ ট্রাম্পের

ওয়াশিংটন — যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় যাতায়াতকারী সব “নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী ট্যাঙ্কার” অবরোধের নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তকে মাদক পাচার বন্ধ করা এবং নিকোলাস মাদুরোর সরকারের ওপর কার্যকর চাপ সৃষ্টির একটি শক্ত অবস্থান হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপ আসে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র গত…

বাংলাদেশ

বাংলাদেশ–ভারত সম্পর্কে নতুন বার্তা? নয়াদিল্লিতে হাইকমিশনার তলব

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হতে বলা হয়। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে। তবে কী বিষয়ে তাকে তলব করা হয়েছে, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো…