
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
Saifur Rahman · ১২:৫০ অপরাহ্ণ
গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ নতুন এক নির্বাচনী প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এই নির্বাচনের সফল আয়োজনকে জাতির সামনে “ঐতিহাসিক দায়িত্ব” হিসেবে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন—এ নির্বাচন শুধু পাঁচ বছরের সরকার নয়, একটি নতুন বাংলাদেশ গড়ার পথচলার সূচনা নির্ধারণ করবে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এসময় জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যুক্ত ছিলেন। প্রধান উপদেষ্টা ইউএনওদের উদ্দেশে বলেন, “ইতিহাস আমাদের নতুন করে একটি সুযোগ দিয়েছে। অন্য জেনারেশন এই সুযোগ পাবে না। আমরা যদি এই সুযোগ কাজে লাগাতে পারি, তাহলে নতুন বাংলাদেশ গড়তে পারব—আর না পারলে জাতি মুখ থুবড়ে পড়বে।” --- সুষ্ঠু নির্বাচন আয়োজন—একটি ‘ঐতিহাসিক দায়িত্ব’ প্রফেসর ইউনূস বলেন, এই নির্বাচনকে অন্য যেকোনো নির্বাচনের সঙ্গে তুলনা করা যাবে না। বিগত শাসনামলে অনুষ্ঠিত নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, “একের পর এক নির্বাচন দেখেছি। যেকোনো সুস্থ মানুষ বলবে—ওগুলো নির্বাচন নয়, প্রতারণা।” তাই আগামী নির্বাচনকে নতুন মানদণ্ড স্থাপনের সুযোগ হিসেবে তুলে ধরে তিনি ইউএনওদের সতর্ক ও দায়িত্বশীল হতে আহ্বান জানান। “আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তবেই সরকার তার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে পারবে।” নির্বাচন ও গণভোট—দুটি পরিবর্তনের দ্বারপথ প্রধান উপদেষ্টা নির্বাচনের পাশাপাশি গণভোটের বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য। কিন্তু গণভোট শত বছরের জন্য। এর মাধ্যমে আমরা বাংলাদেশটাকে স্থায়ীভাবে…
বিস্তারিত পড়ুন →
বিশ্ব
রাশিয়ায় গোপন বৈঠক: যৌথ অস্ত্র উৎপাদনে ভারতীয় প্রতিরক্ষা শিল্প নেতাদের আলোচনা, নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়ছে
অ্যাডানি ডিফেন্স এবং ভরৎ ফোরজসহ ভারতের বৃহৎ প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠানের অন্তত ছয়জন শীর্ষ নির্বাহী এ বছর চুপিসারে রাশিয়ায় যান যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে—বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্ট তিনজন সূত্র। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর এই প্রথম ভারতের প্রতিরক্ষা শিল্প নেতাদের মস্কো সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ডিফেন্স…
বাংলাদেশ
অনলাইন জনমত কতটুকু বাস্তবসম্মত নাকি এজেন্ডাভিত্তিক
গণ-অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের নির্বাচন নিয়ে এখনও ধোঁয়াশা কাটছে না। গণমাধ্যমগুলো নির্বাচন, বর্তমান সরকার, দলীয় জনপ্রিয়তা নিয়ে বিভিন্নভাবে জরিপ করছে, যা মূলত অনলাইন অ্যাক্টিভিটির ওপর নির্ভরশীল। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তা কতটা বাস্ততা-নির্ভর, নাকি নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তিকে ইতিবাচক কিংবা নেতিবাচকভাবে তুলে ধরার এজেন্ডাভিত্তিক কার্যক্রম—তা বিশ্লেষণ করা…
বাংলাদেশ
"তারেক রহমান টার্গেট? গোয়েন্দাদের নজরে বিদেশি শক্তি ও বাইন–নেটওয়ার্ক"
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ঘিরে আবারও দেশে উদ্ভূত হয়েছে নিরাপত্তা উদ্বেগ, যা এবার সরাসরি যুক্ত হয়ে পড়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরাকে কেন্দ্র করে। একদিকে সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগীদের নতুন করে ধরপাকড়, অন্যদিকে বিদেশি গোয়েন্দা সক্রিয়তার ইঙ্গিত—দুই…
বাংলাদেশ
দিল্লি থেকে খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ শেখ হাসিনার
ভারতের সংবাদমাধ্যম আইএএনএস জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে নির্বাসিত অবস্থান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বার্তা সংস্থাটির সঙ্গে ইমেইল সাক্ষাৎকারে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, “বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে…
বিশ্ব
অর্থনীতি ও মানুষের ব্যয়-সক্ষমতা সংকটে ট্রাম্পের পেনসিলভানিয়া সফর
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার পেনসিলভানিয়ার মাউন্ট পোকোনোতে একটি বড় সমাবেশে বক্তৃতা দেবেন, যেখানে তিনি আমেরিকার অর্থনীতিকে স্থিতিশীল রাখার তার প্রচেষ্টা ব্যাখ্যা করবেন। গত মাসের নির্বাচনে রিপাবলিকানদের হতাশাজনক ফলাফলের পর জরিপগুলো দেখাচ্ছে—ভোটাররা ট্রাম্পের অর্থনৈতিক নেতৃত্ব নিয়ে আগের মতো আত্মবিশ্বাসী নন। হোয়াইট হাউস জোর দিয়ে বলছে, আগামী বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং বর্তমান মুদ্রাস্ফীতি ট্রাম্পের নীতিমালার কারণে নয়। কিন্তু ট্রাম্প…
