← সিএসবি নিউজ ইউএসএ ‹ ১৬ নভেম্বর
১৮ নভেম্বর › English
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

প্রেস উইংয়ের দায়িত্ব তথ্য ক্যাডারের—"নিয়োগ বাতিলের দাবি”

Saifur Rahman · ১২:০৭ অপরাহ্ণ

বিদেশস্থ মিশনে প্রশাসন ক্যাডারের নিয়োগে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

বিদেশস্থ বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে প্রশাসন ক্যাডারের দুইজন কর্মকর্তাকে পদায়নের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি—এই পদ গণমাধ্যম ও গণসংযোগ বিষয়ে দক্ষ এবং তথ্য-সাধারণ ক্যাডারের কর্মকর্তাদের জন্য নির্ধারিত। ফলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ “অযৌক্তিক ও দায়িত্ববহির্ভূত”। ২০২৫ সালের ১৬ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে জানানো হয়— বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া এবং কন্স্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত—এই দুটি মিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বিজ্ঞপ্তির শর্ত ভঙ্গের অভিযোগ: এর আগে ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এসব পদে আবেদন আহ্বান করে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেখানে স্পষ্ট উল্লেখ ছিল— “গণমাধ্যম ও গণসংযোগের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।” বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের দাবি— চার্টার অব ডিউটিজ অনুযায়ী গণমাধ্যম ও গণসংযোগ বিষয়ক দায়িত্ব মূলত বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ওপর ন্যস্ত। বিদেশস্থ মিশনের প্রেস উইং বিশেষভাবে সংবাদ পরিবেশন, মিডিয়া ব্রিফিং, গণসংযোগ কৌশল, রাষ্ট্রীয় যোগাযোগ নীতি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার মতো বিশেষায়িত কাজ করে থাকে, যা তাদের…

বিস্তারিত পড়ুন →

বিশ্ব

এপস্টিন ফাইল প্রকাশে সমর্থন দিলেন ট্রাম্প, বদলালেন আগের অবস্থান

ওয়াশিংটন, ১৬ নভেম্বর — যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগের অবস্থান পরিবর্তন করে কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের জেফ্রি এপস্টিন সম্পর্কিত বিচার বিভাগীয় নথি প্রকাশে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। হাউস স্পিকার মাইক জনসন বলেন, নথি প্রকাশ হলে এপস্টিন মামলা নিয়ে চলমান প্রশ্নগুলোর সমাধান হবে এবং বিভিন্ন জনপরিচিত…

বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড

বাংলাদেশে গত বছরের জুলাই–অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার এর নেতৃত্বে এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক…

বাংলাদেশ

জনগণের ম্যান্ডেট ছাড়াই তিরিশ বছরের সিদ্ধান্ত, অস্থায়ী সরকারের হাতে স্থায়ী অন্যায়।

দেশের রাজপথ আজও অস্থির। মানুষের চোখে ভয়, কান্না, নিশ্চুপ আতঙ্ক। লাশ পড়ছে, ঘর ভাঙছে, আগুন জ্বলছে। বিরামহীন এই অস্থিরতার ভেতরেও মানুষ আশা করেছিল রাষ্ট্র অন্তত বড় সিদ্ধান্তগুলো আটকে রাখবে। প্রথমে শান্তি, তারপর নির্বাচন, তারপরই উন্নয়ন এইতো হবার কথা ছিলো! কিন্তু…

বাংলাদেশ

ঢাকাসহ সারাদেশে কড়া নিরাপত্তা! শেখ হাসিনার রায় ঘিরে প্রশাসনের সতর্কতা জারি

ঢাকাসহ সারাদেশে বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে প্রশাসনের নির্দেশনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে ভালুকা মডেল থানা পুলিশ।মঙ্গলবার বিকেলে অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবিরের নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়। শিল্পাঞ্চলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, শ্রমিক আবাসন এলাকা, ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকাজুড়ে…

বিশ্ব

ইউক্রেনের নতুন FP-5 ক্ষেপণাস্ত্র উন্মোচন, দুর্নীতি তদন্তে পদত্যাগ ও ইইউর সহায়তা

ইউক্রেন তাদের নতুন দীর্ঘ-পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র FP-5 “Flamingo” উন্মোচন করেছে, যা সর্বোচ্চ ৩,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়া ও জাপোরিঝঝিয়া অঞ্চলে হামলায় ব্যবহার করা হয়েছে, যেখানে তেল ডিপো, রাডার সিস্টেম, হেলিকপ্টার ঘাঁটি ও কমান্ড সেন্টার ধ্বংস করা হয়েছে। ১,১৫০ কেজি বিস্ফোরক বহনক্ষম এই ক্ষেপণাস্ত্র মাত্র ১৪ মিটারের ভেতরে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে,…

বাংলাদেশ

দেশ ছাড়ার পর প্রথম বড় বার্তা: ‘মিথ্যা অভিযোগে আমাকে শেষ করতে চাইছে ইউনুস সরকার’—হাসিনা

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার ঠিক আগ মুহূর্তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অডিও বার্তা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সেই বার্তায় তিনি অভিযোগ করেছেন—তার বিরুদ্ধে আনা সব অভিযোগ “মিথ্যা”…

বাংলাদেশ

দণ্ডিত শেখ হাসিনার বক্তব্যে স্টপ! হুশিয়ারি দিল NCSA

দেশজুড়ে মহাবিপাকে পড়েছে বিভিন্ন মিডিয়া হাউস। কারণ—জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (NCSA) একেবারে কড়া সুরে জানিয়ে দিয়েছে, “পতিত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ করেন, না হলে ব্যবস্থা নেব।” এজেন্সি বলছে—দেশে নাকি কিছু প্রিন্ট–ইলেকট্রনিক মিডিয়া আর অনলাইন পোর্টাল মারাত্মক দুষ্টুমি করে দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামির বক্তব্য প্রচার করছে। আর সেই সব বক্তব্য নাকি শান্তি-শৃঙ্খলা ভাঙে, মানুষকে উসকে দেয়,…

বাংলাদেশ

দিনশেষে প্রশ্ন: গ্রামীণ ব্যাংক এভাবে কতদিন পাহারা দিয়ে টিকে থাকবে পরিস্থিতি?

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে—গ্রামীণ ব্যাংককে কেন্দ্র করে ধারাবাহিকভাবে গুজব, ভুল তথ্য এবং রাজনৈতিক উসকানি ছড়ানো হচ্ছে। এসব গুজবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও হামলার মতো ঘটনা ঘটছে। সম্প্রতি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের প্রতিবাদে নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ লকডাউনের কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচি সফল করতে,…

বাংলাদেশ

বিবিসি বাংলার প্রতিবেদনে, ভারত এখনো শেখ হাসিনাকে হস্তান্তর করছে না—রায়ের পরও অবস্থান অপরিবর্তিত

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করলেও তিনি এখন যে দেশের আশ্রয়ে আছেন, সেই ভারত সরকার এই ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিবিসি বাংলার এই প্রতিবেদন বলছে, ভারতের শীর্ষস্থানীয়…