ঢাকাসহ সারাদেশে কড়া নিরাপত্তা! শেখ হাসিনার রায় ঘিরে প্রশাসনের সতর্কতা জারি
শিল্পাঞ্চল হিসেবে ভালুকার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম এবং সামগ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ তৎপরতা বজায় রাখছে।
ঢাকাসহ সারাদেশে কড়া নিরাপত্তা! শেখ হাসিনার রায় ঘিরে প্রশাসনের সতর্কতা জারি
ঢাকাসহ সারাদেশে বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে প্রশাসনের নির্দেশনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবিরের নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়। শিল্পাঞ্চলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, শ্রমিক আবাসন এলাকা, ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকাজুড়ে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়। টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতিমূলক অনুশীলনও করা হয়।
মহড়ায় সন্ত্রাস, নাশকতা, ভাঙচুর বা গুজবনির্ভর উত্তেজনা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা দমন করতে পুলিশের প্রস্তুতি প্রদর্শন করা হয়। ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির সিএসবি নিউজ ইউএসএ কে জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিহত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে শান্ত থাকার আহ্বান জানান।
শিল্পাঞ্চল হিসেবে ভালুকার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম এবং সামগ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ তৎপরতা বজায় রাখছে।