
সিএসবি নিউজ ইউএসএ
মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম
Saifur Rahman · ১০:৫৮ পূর্বাহ্ণ
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফার কর্মপরিকল্পনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা অনুযায়ী জনগণের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছি।”
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জামায়াত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল ১৯৭১ সালে। যারা সেই সময় মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল, মা–বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল এবং মুক্তিযোদ্ধাদের পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল—তাদের আমরা তখনই চিনেছি। এখন নতুন করে তাদের দেখার কিছু নেই। শনিবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম (BNVJF)–এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, “আজ জামায়াত বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে—আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে দেখেছেন, এবার আমাদের দেখেন। কিন্তু আমরা তাদের আগেই দেখেছি। যে জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করছে, তাদের কথায় বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ইসলাম এমন প্রতারণা অনুমোদন করে না।” তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশি, আমাদের ৯৫ শতাংশ মানুষ মুসলমান। আমরা ধর্মভীরু জাতি এবং ধর্মীয় স্বাধীনতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে রাজনীতি করি। কিন্তু আজ একটি সংগঠন প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে—AI প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা ছবি ও ভিডিও বানিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।” বিএনপির নীতি প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি জনগণের দল। আমরা…
বিস্তারিত পড়ুন →
বিনোদন
একজন নারী শিল্পী হওয়া মানেই লড়াই”— ফ্লোরেন্স ওয়েলচের সুরেলা উত্তর
এই বছরের স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণের ভাষণে টিমোথি চালামেট প্রকাশ করেছিলেন তার আকাঙ্ক্ষা — তিনি চান “মহানদের” একজন হিসেবে স্মরণীয় হতে। কয়েক বছর আগে, চালামেট অভিনয় করেছিলেন গ্রেটা গারউইগের “লিটল উইমেন” চলচ্চিত্রে, যেখানে তার চরিত্রটি এক পর্যায়ে ভবিষ্যৎ স্ত্রীকে প্রশ্ন করে,…
বাংলাদেশ
বাংলাদেশের নির্বাচন ঘিরে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক,
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সামগ্রিক নিরাপত্তা ও নির্বাচনকালীন প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধানরা। শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান…
বাংলাদেশ
জুলাই সনদ, গণভোট ও রাজনৈতিক বিভাজনে বাড়ছে উদ্বেগ
আগামী ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে— এমনটাই আশাবাদ ব্যক্ত করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচন আদৌ সময়মতো হবে কি না? জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুকে ঘিরে উদ্ভূত মতবিরোধ এখন জাতীয় রাজনীতিতে…
প্রধান খবর
স্বচ্ছতা না নিরাপত্তা? সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করল হোয়াইট হাউস
ওয়াশিংটন, ৩১ অক্টোবর (রয়টার্স) — শুক্রবার জারি করা হোয়াইট হাউসের একটি নতুন নিয়ম অনুযায়ী, স্বীকৃত সাংবাদিকদের এখন থেকে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এবং অন্যান্য শীর্ষ যোগাযোগ কর্মকর্তার অফিসে অবাধে প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এই অফিসগুলো ওভাল অফিসের কাছাকাছি, ওয়েস্ট উইংয়ে অবস্থিত। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (NSC) নতুন স্মারকলিপিতে বলা হয়েছে, সাংবাদিকরা এখন থেকে "রুম ১৪০" — যা “আপার প্রেস” নামেও…
বাংলাদেশ
চার দশকের ঐতিহ্য পেরিয়ে: ‘দর্পণ’-এর গৌরবময় ৪৩ বছরের যাত্রা
বাংলাদেশ বেতারের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'দর্পণ' আজ উদযাপন করছে তার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। চার দশকেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠান হয়ে উঠেছে দেশের সংস্কৃতি, ইতিহাস ও মানবিকতার এক জীবন্ত দলিল। বাংলাদেশ বেতারের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক এই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'দর্পণ’ ১৯৮৩ সালের ১ নভেম্বর যাত্রা শুরু করে। প্রথম উপস্থাপক ছিলেন কাজী ফারুক, পরে…
